নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
ফ্লাইটে আগুন লাগার খবরের পরপর যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেস থেকে নিউ জার্সির নিউয়ার্ক অভিমুখে যাত্রারত ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট রওনা হওয়ার প্রায় ৪০ মিনিট পর জরুরি ভিত্তিতে ফিরে এসে অবতরণ করেছে। আইউইটনেস নিউজ জানায়,ইঞ্জিনে ত্রুটি ও আগুনের খবরের পরপর যাত্রীবাহী বিমানটি অবতরণ করে। সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, সোমবার সকাল ১০টা ৪৩ মিনিটে ফ্লাইটটি লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দেয়। গন্তব্য ছিল নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিন্তু কিছুক্ষণ পরই বিমানটি ঘুরে দাঁড়ায় ও সকাল ১১টা ১৯ মিনিটে আবার লস অ্যাঞ্জেলেসে অবতরণ করে। এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ইঞ্জিনের একটি সমস্যার কারণে বিমানটি ফিরে

আসে। যদিও বিবৃতিতে আগুনের কথা উল্লেখ করা হয়নি, তবে লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্লাইটে আগুন লাগার খবরের পরপর যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফ্লাইটটি ফিরে আসা ও যাত্রী সরিয়ে নেওয়ার সময় প্রায় আধা ঘণ্টা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশনায় বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত রাখা হয়। বিমানটিতে ২৫০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন। অবতরণের পর স্লাইড ও সিঁড়ি ব্যবহার করে তাঁদের নিরাপদে নামিয়ে টার্মিনালে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা