নিউইয়র্ক থেকে সুখবর দিলেন গায়ক বিপ্লব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫
     ৮:৫১ পূর্বাহ্ণ

নিউইয়র্ক থেকে সুখবর দিলেন গায়ক বিপ্লব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ | ৮:৫১ 153 ভিউ
ব্যান্ড সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিপ্লব বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানেই তিনি পেশা হিসেবে ট্যাক্সি চালানোর কাজ করছেন। তবে গানকে ভুলে যাননি একদমই। কাজের ফাঁকে সুযোগ পেলেই নতুন গান প্রকাশ করেন এবং নিয়মিত চর্চা চালিয়ে যান। সোমবার বিপ্লব জানালেন, নতুন দুটি গানের কাজ পুরোদমে চলছে, যা নিয়ে তিনি দারুণ রোমাঞ্চিত। জানা গেছে, দুটি গানের একটি প্রকাশ হবে ঈদে, আর অন্যটি বাংলা নববর্ষে। যদিও গানগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এই ব্যান্ড শিল্পী। তবে জানিয়েছেন, ঈদের গানটির শিরোনাম ‘ভালোবেসে ফেলেছি তাকে ইচ্ছের অধিক’ এবং এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম। নব্বইয়ের দশকে বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন বিপ্লব। প্রমিথিউস ব্যান্ডের হয়ে

গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। এলআরবি, নগরবাউলের পাশাপাশি প্রমিথিউসও তখন ছিল তুমুল জনপ্রিয়। আইয়ুব বাচ্চু, জেমস, হাসান এবং বিপ্লব—এই চার শিল্পীর সমানতালে বিচরণে বাংলাদেশের গানের জগৎ ছিল সোনালি এক অধ্যায়। বিপ্লব কয়েক বছর ধরে প্রবাসজীবনে থাকলেও গান প্রকাশ থেকে পুরোপুরি বিরত ছিলেন না। বিভিন্ন উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশ করে চলেছেন। তবে নিউইয়র্কে তিনি কেমন আছেন, কী করছেন—এ নিয়ে ভক্তরা প্রায়ই তার খোঁজ নেন। অনেকে তার ফেসবুকেও এ বিষয়ে জানতে চান। সেই ভক্তদের কথা ভেবেই তিনি গান প্রকাশ চালিয়ে যাচ্ছেন। এবারের ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ তার সেই ধারাবাহিকতারই অংশ। ভিডিও বার্তায় বিপ্লব বলেন, ‘যুক্তরাষ্ট্রে আলহামদুলিল্লাহ আমি ভালো

আছি। আমার জন্য আপনারা মোটেও চিন্তা করবেন না। আপনাদের জন্য নতুন গান আসছে, সেই গান শুনবেন। আমি এখন সেই গান নিয়ে প্রস্তুত হচ্ছি। আমার বিশ্বাস, এই গানগুলো আপনাদের ভালোও লাগবে।’ যুক্তরাষ্ট্রে বিপ্লবের ট্যাক্সি চালানো সম্পর্কে অনেক সময় তাকে নিয়ে কটূক্তি করেন। তবে এসব কটূক্তি তার গায়ে লাগানোর কোনো কারণই নেই বলে জানান তিনি। বিপ্লব বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন, এতে কেউ ক্ষুব্ধও হবেন না, মন খারাপও করবেন না। এগুলো একেবারে মাথায় রাখবেন না। ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আপনারা নতুন গান শোনার জন্য তৈরি হোন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’, চলাফেরায় ‘অক্ষম’ বয়োবৃদ্ধ শাহরিয়ার: সাংবাদিকরা তাও মুক্তি পাবেন না? ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ