না চালালেও যেসব অ্যাপ শেষ করছে আপনার স্মার্টফোনের চার্জ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:০১ পূর্বাহ্ণ

না চালালেও যেসব অ্যাপ শেষ করছে আপনার স্মার্টফোনের চার্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০১ 134 ভিউ
স্মার্টফোন ব্যবহারকারীরা সবসময়ই কিছু না কিছু সমস্যার মুখোমুখি হন। এরমধ্যে অ্যাপভিত্তিক সমস্যাগুলো তালিকার প্রথমে রয়েছে। এমন কিছু অ্যাপ আছে যেগুলো ফোনে ভাইরাস ছড়ায়, ফোন স্লো করে দেয়। আবার কিছু অ্যাপ আছে যেগুলো দ্রুত ফোনের চার্জ শেষ করে ফেলে। আপনি হয়তো খেয়াল করেছেন, একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ দেখে ফোন কিছুক্ষণ রেখে দিলে পরে যখন আবার স্ক্রিন খুলছেন তখন চার্জের পরিমাণ কমে গেছে। এর কারণ, আপনি স্মার্টফোনটির স্ক্রিন অফ করার পরও কিছু অ্যাপ আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে আপনার ফোনের চার্জ শেষ হতে থাকে। আসুন এমন কয়েকটি অ্যাপের সম্পর্কে জেনে নেওয়া যাক- ইনস্টাগ্রাম সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে এটি একটি অন্যতম জনপ্রিয় ইনস্টাগ্রাম। সেলিব্রিটি থেকে

শুরু করে সাধারণ মানুষও এই ইনস্টাগ্রাম ব্যবহার করছেন। তবে জানেন কি, এই অ্যাপটি কিন্তু আপনার ফোনের ব্যাটারির খরচ বাড়িয়ে দেয় অনেক বেশি। ফেসবুক সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। শুধু সময় কাটানো নয়, আয়ের অন্যতম প্ল্যাটফর্মও এখন ফেসবুক। এই অ্যাপটি ব্যবহারেও চার্জ কমে যায় অনেক। অনেকের মোবাইলেই সারা দিন ফেসবুক চলে। তাদের ব্যাটারি খরচও হয় অনেক বেশি। স্ন্যাপচ্যাট তরুণ প্রজন্মের কাছে স্ন্যাপচ্যাট খুবই জনপ্রিয় একটি অ্যাপ। স্ন্যাপচ্যাট হতে পারে হোয়াটসঅ্যাপের অন্যতম একটি বিকল্প মেসেজিং অ্যাপ। এই সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপেও ব্যাটারির খরচ বেশি। ছবির মাধ্যমে মেসেজিং চ্যাট করে থাকেন তারাও স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারেন। স্ন্যাপচ্যাটের মাধ্যমে আপনি গ্রুপ চ্যাট,ভয়েস কল, গ্রুপ ভয়েস কল

করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নিরাপদে মেসেজিংয়ের জন্য এই অ্যাপের বিকল্প নেই। এই অ্যাপ ব্যবহার করেন না, এ রকম মানুষও কমই রয়েছেন। কিন্তু এই অ্যাপ চললে ব্যাটারিও দ্রুত শেষ হয়। ফিটবিট অনেকেই এই ফিটনেস অ্যাপ ব্যবহার করেন। এই অ্যাপ ব্যাটারির যম। ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ চলতে থাকলে হুহু করে ব্যাটারি খরচ হয়। উবার ব্যাটারি খরচের নিরিখে উবরও তালিকার উপরের দিকেই রয়েছে। যখন তখন যে কোনো জায়গায় যেতে এই অ্যাপ থেকে সহজেই গাড়ি মেলে। তবে এতে আপনার ফোনের ব্যাটারি খরচ করে অপকারও করছে। স্কাইপি স্কাইপি হচ্ছে মাইক্রোসফটের অন্যতম একটি সেরা বিজনেস চ্যাট অ্যাপ। স্কাইপির মাধ্যমে আপনি অনেক বেশি পরিমাণে ভয়েস এবং ভিডিও কল করতে পারবেন। কিন্তু জনপ্রিয় এই অ্যাপও ব্যাটারি খরচ করে

বেশি। এয়ারবিএনবি হোটেল বুকিংয়ের ক্ষেত্রে বাইরের দেশে বেশ জনপ্রিয় এই অ্যাপটি। আপনি যদি এই অ্যাপটির ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে ব্যাটারির প্রতি আপানাকে আলাদা নজর তো দিতেই হবে। বাম্বল ডেটিং অ্যাপ হিসাবে জনপ্রিয়তা বাড়ছে বাম্বলের। কিন্তু ডেটিংয়ে সঙ্গীকে খুঁজে পান বা না পান, আপনার স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত কমিয়ে দেয় এই অ্যাপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক! আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি ভোটার নয়, নির্বাচন পরিচালনাকারী দায়িত্বরত কর্মকর্তাদের জাল ভোটেই সম্পন্ন ইউনূসের অধীনে প্রহসনের নির্বাচন! Irregularities on Election Day মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক। আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন ‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী ৫৫০ কোটি টাকার অভিযোগ: ফয়েজ তৈয়্যব বিদেশে, গন্তব্য নেদারল্যান্ডস আজ থেকে ধানমন্ডি ৩২ ও জেলা-উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার ৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। “আওয়ামী লীগকে নিয়ে সবাই ভীতসন্ত্রস্ত বলেই ৬২ ভাগ মানুষের দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে।” — জাহাঙ্গীর কবির নানক খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক