ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ
আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ
ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা
আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি
রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ
আলোচিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীরা।
শুক্রবার (২৩ মে) বাদ জুমা মসজিদের উত্তর পাশে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করেছে। বিক্ষোভ শেষে একটি মিছিল বের করারও পরিকল্পনা আছে তাদের।
হেফাজতের বিক্ষোভ সমাবেশ থেকে চারটি দাবি তোলা হয়। এই চার দফা দাবিগুলো হলো— নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা; শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার করা; হেফাজত নেতা-কর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা।
এছাড়াও কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের (রোহিঙ্গা)
স্বাধীনতার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে জাতীয় বিপ্লবী পরিষদ।
স্বাধীনতার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে জাতীয় বিপ্লবী পরিষদ।



