নারী ফুটবলের আইকন যে ৬ তারকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:০৯ অপরাহ্ণ

নারী ফুটবলের আইকন যে ৬ তারকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০৯ 154 ভিউ
অবিশ্বাস্য পারফরম্যান্সে নারী ফুটবলে কিংবদন্তি হয়েছেন যারা তাদের মধ্যে অন্যতম ৬ জন হলেন- প্যাট্রিসিয়া গুইজারো, নাওমি গির্মা, লরেন জেমস, সালমা প্যারালুয়েলো, সোফিয়া উইলসন ও ডেইনা কাস্তেলানোস। খেলার প্রতি ভালোবাসা আর অক্লান্ত পরিশ্রমে পেশাদার ফুটবলে অসামান্য অবদান রেখে আগামীর প্রজন্মের জন্য আইডল হয়ে আছেন তারা। আজ আমরা তাদের কথা শুনব। সোফিয়া উইলসন (যুক্তরাষ্ট্র) সোয়িয়া উইলসন বলেছেন, আমি খুবই ভাগ্যবান যে, আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছি, ফুটবলে ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েছি। বর্তমানে অনেক নারী খেলাধুলায় ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছে। আমি নারীদের খেলাধুলায়ে সম্পৃক্ত হওয়ার অনুরোধ করব। আমার বিশ্বাস তারা ক্রীড়াঙ্গনে আরও বেশি অবদান রাখতে পারবে। ডেইনা কাস্তেলানোস (ভেনিজুয়েলা) ফুটবলে আমার কঠোর পরিশ্রম পাল্টে দিয়েছে

জীবন যাত্রা এবং লাইফস্টাইল। ফুটবলই আমাকে তারকা খ্যাতি এনে দিয়েছে। এজন্য তরুণ প্রজন্মকে আমি খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহীত করব। আমার বিশ্বাস আগামীর প্রজন্ম আমাদের দেখে অনুপ্রাণিত হবে। প্যাট্রিসিয়া গুইজারো (স্পেন) আমি কোলারেন্সে বড় হয়েছি, কোলারেন্স থেকে অ্যাথলেটদের উত্থান দেখার পুরো প্রক্রিয়াটি অবিশ্বাস্য ছিল। আমি বিশ্বাস করি যে নম্রতার ভূমিকায় আমি বড় হতে পেরেছি। বর্তমান প্রজন্ম খেলাধুলা শুরুর আগে আইডল পাচ্ছে, কিন্তু একটা সময় ছিল যখন কোনো আইডল ছিল না যে, ওনাকে দেখে আমি খেলোয়াড় হতে চাই। এই প্রজন্ম তাদের আইডলকে দেখে স্বপ্ন বুনতে পারে। সালমা প্যারালুয়েলো (স্পেন) আমি এমন একটি সময়ে খেলাধুলায় আসতে পেরে সৌভাগ্যবান ছিলাম, যখন খেলার অনেক অগ্রগতি হয়েছে।

আগের প্রজন্মের খেলোয়াড়দের যারা এই পরিবর্তনগুলোর জন্য লড়াই করেছিল তাদের ধন্যবাদ। এটি এখন আমার জন্য আরও আরামদায়ক পরিস্থিতি। যদিও এখনও অনেক কিছু আপডেট হওয়া প্রয়োজন। আমি এই অগ্রগতিতে খুশি এবং গর্বিত। আমি সব সময় স্পটলাইটে থাকতে পছন্দ করি না, কিন্তু আমি জানি এটা ইতিবাচক কিছু থেকে এসেছে এবং আমি ভালোবাসি যে আমরা স্পেনে নারীদের ফুটবল এবং খেলাধুলায় সত্যিকারের উন্নতির জন্য চেষ্টা করছি। নাওমি গিরমা (যুক্তরাষ্ট্র) আমি ফুটবল খেলা অনেক বেশি পছন্দ করি এবং খেলাটি উপভোগ করি। আমি মনে করি একজন ক্রীড়াবিদ হিসেবে চাপের মুহুর্তে নিজের মানসিকতা ঠিক রেখে পারফর্ম করা। ফুটবল আমাকে উন্নতির শিখরে নিয়ে এসেছে। নারীরা যাতে খেলাধুলায় ক্যারিয়ার গড়তে কঠোর

পরিশ্রমী হয় সেজন্য আমরা কাজ করছি। আমি চাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ আরও সুন্দর হোক। লরেন জেমস (ইংল্যান্ড) বড় হয়ে আমি নারীদের ফুটবল তেমন দেখতে পাইনি। এখন যেভাবে নারীদের খেলা হচ্ছে। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে গর্বিতবোধ করছি। দেশের হয়ে নারী ফুটবলে অবদান রাখতে পেরে আমি আরও বেশি গর্বিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক