নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৬

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ |
হরমুজ প্রণালিতে চলমান যুদ্ধ ও নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আরও পিছিয়ে দিয়েছে কাতারএনার্জি। সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকা সরবরাহের মেয়াদ এবার বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, কাতারের এলএনজি সরবরাহ বন্ধ থাকায় ভারত, পাকিস্তানসহ ইউরোপের বিভিন্ন দেশও জ্বালানি সংকটে পড়েছে। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলএনজি রপ্তানি পুরোপুরি শুরু করা সম্ভব নয়। যুদ্ধ শুরুর পর গত মার্চে চুক্তির শর্ত অনুযায়ী গ্যাস সরবরাহ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয় কাতারএনার্জি। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর থেকে প্রতি মাসেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হচ্ছে। জানা গেছে, যুদ্ধ শুরুর পর প্রথম ছয়

মাসে কাতার মাত্র ১৮টি এলএনজিবাহী জাহাজ পাঠাতে সক্ষম হয়েছে। অথচ গত বছরের একই সময়ে ৫০৯টি জাহাজ চলাচল করেছিল। এতে কাতারের প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলারের বাণিজ্য ক্ষতি হয়েছে। এদিকে ইতালির এডিসন কোম্পানি জানিয়েছে, তাদের জন্য নির্ধারিত পাঁচটি এলএনজি চালান বাতিল করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কাতারের গ্যাস সরবরাহ বন্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মতো দেশগুলোর ওপর। এসব দেশ নিজেদের জ্বালানি চাহিদার একটি বড় অংশ পূরণে কাতারের এলএনজির ওপর নির্ভরশীল। ফলে এখন বিশ্ববাজার থেকে তুলনামূলক বেশি দামে বিকল্প উৎসের গ্যাস কিনতে গিয়ে বাড়তি অর্থনৈতিক চাপের মুখে পড়ছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও

মালয়েশিয়া নিজেদের উৎপাদন বাড়িয়ে বৈশ্বিক বাজারে ঘাটতি মোকাবিলার চেষ্টা করছে। তবে কাতারের সরবরাহে তৈরি হওয়া ঘাটতি পুরোপুরি পূরণ করা সম্ভব হচ্ছে না। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ এলএনজি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কাতারের পক্ষেও স্বাভাবিকভাবে গ্যাস রপ্তানি করা কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সমুদ্রপথ নিরাপদ ঘোষণা করা হলেও কাতারের এলএনজি উৎপাদন ও সরবরাহব্যবস্থা পুরোপুরি আগের অবস্থায় ফিরতে অন্তত দুই মাস সময় লাগতে পারে। আর হামলায় ক্ষতিগ্রস্ত গ্যাস কারখানাগুলো পুনর্গঠনে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগার সম্ভাবনা রয়েছে। এ কারণে বিশ্ববাজারে গ্যাস সরবরাহের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে

হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরো নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ