কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?”

‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি

ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর

জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে

হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ

বাংলাদেশে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু: তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ অস্ট্রেলিয়ান স্বামীর

ছয় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে বদলি

কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬ |
জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য একসঙ্গে চারটি দেশ সফর করছেন। দলের পক্ষ থেকে এই সফরকে ‘শিক্ষা সফর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংসদীয় কার্যক্রম, রাষ্ট্র পরিচালনা, শিক্ষাব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অভিজ্ঞতা অর্জনই এ সফরের উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ১৩ সেপ্টেম্বর মালয়েশিয়া দিয়ে জামায়াতের সংসদ সদস্যদের ১৭ দিনের এই সফর শুরু হয়। এরপর তাঁরা সিঙ্গাপুর ও ফিলিপাইন সফর করেন। আগামী ২৫ সেপ্টেম্বর ফিলিপাইন থেকে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে তাঁদের। সেখানে ওমরাহ পালন শেষে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন সফরের শুরুতে মালয়েশিয়ায় তিন দিন অবস্থান করেন সংসদ সদস্যরা। সেখানে তাঁরা কুয়ালালামপুর

সিটি সেন্টার, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিকবিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিকের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়। সিঙ্গাপুরে নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি মালয়েশিয়া সফর শেষে ১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান জামায়াতের সংসদ সদস্যরা। সেখানে তাঁরা নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন এবং একটি সিম্পোজিয়ামে অংশ নেন। সিঙ্গাপুর কীভাবে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে, দেশটির বর্তমান অবস্থান এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সেখানে আলোচনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিলিপাইনে রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে সফর সিঙ্গাপুর সফর শেষে ১৯ সেপ্টেম্বর ফিলিপাইনে পৌঁছান তাঁরা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিষ্ঠান,

শিক্ষা প্রতিষ্ঠান ও দর্শনীয় স্থান পরিদর্শনের কথা রয়েছে। সফরসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ফিলিপাইনের স্থানীয় সরকারব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য রয়েছে তাঁদের। সৌদি আরবে ওমরাহ পালনের পরিকল্পনা ফিলিপাইন সফর শেষে ২৫ সেপ্টেম্বর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে জামায়াতের সংসদ সদস্যদের। সেখানে ওমরাহ পালন করবেন তাঁরা। সৌদি আরব যাওয়ার পথে বাহরাইনে যাত্রাবিরতির পরিকল্পনাও রয়েছে বলে কালবেলার প্রতিবেদনে জানানো হয়েছে। কেন এই শিক্ষা সফর? সফরসংশ্লিষ্ট জামায়াত নেতারা জানিয়েছেন, দলের অনেক সংসদ সদস্য নতুন করে সংসদীয় দায়িত্বে এসেছেন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় তাঁদের সংসদীয় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তাই বিভিন্ন দেশের সংসদব্যবস্থা, নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এ

সফরের আয়োজন করা হয়েছে। সফরকারী দলের সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান কালবেলাকে বলেন, সংসদীয় আচার-আচরণ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মুসলিম দেশগুলো কীভাবে রাষ্ট্র পরিচালনা করছে, তাদের শিক্ষাব্যবস্থা ও অবকাঠামো কীভাবে গড়ে উঠছে—এসব সরাসরি দেখার উদ্দেশ্যেই তাঁরা সফর করছেন। জামায়াতের প্রচার ও মিডিয়া সেলের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি দলের পরিকল্পনার অংশ এবং এমপিদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে। সফরে রয়েছেন ৩৪ সংসদ সদস্য সফরকারী ৩৪ জন সংসদ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-১৪ আসনের মীর আহমদ বিন কাসেম, খুলনা-৬ আসনের মো. আবুল কালাম আজাদ, পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী, শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদসহ

বিভিন্ন আসনের সংসদ সদস্যরা রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ৩৪ জন এমপির মধ্যে ২৫ থেকে ২৬ জন তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সফরে গেছেন। তাঁদের সঙ্গে জামায়াতের আরও কয়েকজন নেতা, পরিবারের সদস্য ও একজন লেখকও রয়েছেন। ডিসেম্বরে ইউরোপ সফরের পরিকল্পনা জামায়াত-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে কালবেলা জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে এক বা একাধিক প্রতিনিধি দলে ভাগ হয়ে দলের সংসদ সদস্যরা ইউরোপের বিভিন্ন দেশ সফর করতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ