নতুন বছরে নতুন চমক হোয়াটসঅ্যাপে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

নতুন বছরে নতুন চমক হোয়াটসঅ্যাপে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
হোয়াটসঅ্যাপ মেসেজে এমন কোনো ছবি এসেছে যা চিনতে পারছেন না? চিন্তা নেই, ছবিটি চিনে তার সম্পর্কে বিস্তারিত আপনাকে বলে দেবে চ্যাটজিপিটি। কেবল তাই নয়, আপনি যদি ভয়েস নোট পাঠিয়ে কিছু প্রশ্ন করেন অথবা আপনার বার্তা কথায় লিখে দিতে বলেন, তা-ও ঝটপটই করে দেবে চ্যাটবট। নতুন বছরে নতুন চমক এনেছে হোয়াটসঅ্যাপ। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিপ্লব ঘটিয়ে ফেলা চ্যাটজিপিটি এখন বহাল তবিয়তে আছে হোয়াটসঅ্যাপে। মেটার নিজস্ব এআই চ্যাটবট হোয়াটসঅ্যাপে ছিলই। কিন্তু গত বছর থেকে ওপেনএআই-এর চ্যাটজিপিটিকে হোয়াটসঅ্যাপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই সংযোগ গড়ে ওঠার পর থেকেই হোয়াটসঅ্যাপে নিত্যনতুন ফিচার এসেই যাচ্ছে। গত বছরই জানা গিয়েছিল, চ্যাটবটকে ফোন করে কথা বলা যাবে, মেসেজও

পাঠানো যাবে। আর এ বছর আরও দু’টি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ছবি চেনার ব্যাপারটা একেবারেই নতুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ব্যক্তিগত চ্যাটেও এমন অনেক ছবি আসে, যা চেনা যায় না। ধরুন, খুব ভালো একটি প্রাকৃতিক দৃশ্য পাঠালেন কেউ, আর আপনি হাতড়াচ্ছেন সেটি কোনো জায়গা, গুগলে বর্ণনা দিয়েও পাচ্ছেন না, তখন কাজে আসবে হোয়াটসঅ্যাপেরই চ্যাটজিপিটি। তাকে ছবিটি পাঠিয়ে চিনিয়ে দিতে বললেই, একেবারে নাম-ঠিকানা সহ তার বিস্তারিত বিবরণ দিয়ে দেবে। কোনো ছবি আসল না ভুয়া, তা-ও কিন্তু বলে দেবে চ্যাটজিপিটি। মজা এখানেই। অচেনা মানুষজনকেও কি চিনতে পারবে চ্যাটবট? ওপেনএআই কিন্তু এ ব্যাপারেও আশাবাদী। হোয়াটসঅ্যাপে নতুন ফিচার আসছে, সরাসরি কথা বলা যাবে প্রতিনিধির সঙ্গে। চলুন

এই বিষয়ে বিস্তারিত জেনে নেই। ভয়েস নোট লেখার সময় নেই। ভয়েস নোট পাঠিয়ে প্রশ্ন করলেই উত্তর দিয়ে দেবে চ্যাটবট। চ্যাটে আসা কোনো বার্তা বুঝতে সমস্যা হচ্ছে, ভাষা বুঝতে পারছেন না, ভয়েস নোট পাঠিয়ে দিন। সরলভাবে আপনাকে বুঝিয়ে দেবে বা চাইলে কথায় লিখেও দেবে চ্যাটজিপিটি। সুবিধা পাবেন কীভাবে? হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ১-১৮০০-২৪২-৮৪৭৮ এই নম্বর ব্যবহার করে চ্যাটজিপিটি চালু করা যাবে। প্রথমে নম্বরটি ফোনে সেভ করতে হবে। হোয়াটসঅ্যাপে বাকি নম্বরগুলোর মতো সেই নম্বরটিকে খুললে একটি চেক-বক্স আসবে। সেখানে ক্লিক করলেই চ্যাটজিপিটি অন হবে। এরপর সেই নম্বরে গিয়ে ছবি পাঠানো অথবা ভয়েস নোট পাঠানো যাবে। ওই নম্বরটিতে চ্যাটও করতে পারবেন চ্যাটবটের সঙ্গে। যে কোনো প্রশ্ন করলেই উত্তর আসবে।

হোয়াটসঅ্যাপ একবার আপডেট করে নিলে বিশ্বের যে কোনো জায়গা থেকেই এই সুবিধা পাওয়া যাবে। আর এর জন্য গাঁটের কড়ি খসিয়ে সাবস্ক্রিপশনও করতে হবে না। হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা আনা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে