নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাদিয়া আয়মান – ইউ এস বাংলা নিউজ




নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাদিয়া আয়মান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্ট এবং সিনেমাতেও নিয়মিত অভিনয় করে চলেছেন। এবার এ অভিনেত্রী নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এর মধ্যে দুই পর্বের শুটিংও করেছেন। সাদিয়া আয়মান বলেন, একটি পডকাস্টে উপস্থাপনার কাজ করছি। নাম ‘কানেকশন আনলকড’। কাজটি করে ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। তিনি বলেন, রেকর্ডিং শেষ করা দুই পর্বে স্বাগত জানিয়েছিলাম চারজন অতিথিকে। যারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এ অভিনেত্রী বলেন, আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরও একধাপ এগিয়ে নিয়ে

যায়। তিনি বলেন, আমাকে এ শোয়ের উপস্থাপক হিসাবে নির্বাচন করার জন্য এবং পুরো যাত্রায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য, অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয়। শিহাব শাহীন পরিচালিত মায়াশালিক-এর জন্য সেরা অভিনেত্রীর বিসিআরএ পুরস্কার অর্জন করেন এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা সিনেমার মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান