ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬
     ৫:৪৩ অপরাহ্ণ

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:৪৩ 48 ভিউ
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। পরে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে আসামি বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন

বলে অভিযোগ করা হয়। গত ৩১ জানুয়ারি ঘোরাঘুরির কথা বলে ওই তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী তরুণী গত বছরের ১ আগস্ট গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলা দায়েরের পর আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। পরে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন পান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা