ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে হত্যা চেষ্টায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে হত্যা চেষ্টায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত জাকারিয়া হোসেন (৩০) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে ভুক্তভোগী নারীর স্বামী বাদি হয়ে গুরুদাসপুর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জোড় তৎপরতা শুরু করেছে। অভিযুক্ত যুবক জাকারিয়া হোসেন বিয়াঘাট গ্রামের আমির হোসেনের ছেলে। আহত নারী কুমারখালি গ্রামের বাসিন্দা। গুরুত্বর আহত অবস্থায় বর্তমানে ওই নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৪টার সময় ওই নারী কুমারখালি মাঠের মধ্যে একটি পুকুরে হাঁসের জন্য শামুক কুড়াতে যান। এসময় তাকে একা পেয়ে জাকারিয়া কুপ্রস্তাব দেয়

ওই নারীকে। কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারনে জোড়পূর্বক জাপটে ধরে ধর্ষণ চেষ্টা করলে মেয়েটি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জাকারিয়ার হাতে থাকা কাঁচি দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে পালিয়ে যায়। ওই নারী রক্তাক্ত শরীর নিয়ে মাঠের পাশেই একটি বাড়ির উঠানে এসে জ্ঞান হারিয়ে ফেলে পরে যায়। তৎখনাত স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই নারীরর গলায়, কানের নিচে, দুই হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে কাঁচি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছে বলেও জানায় স্থানীয়রা। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারোয়ার হোসেন বলেন,‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত জাকারিয়া হোসেনের

বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী। পুলিশ অভিযুক্তকে অতিদ্রæত গ্রেপ্তার করতে সক্ষম হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান