ধরাছোঁয়ার বাইরে তাসকিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫

ধরাছোঁয়ার বাইরে তাসকিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ |
কুশল মেন্ডিসের সঙ্গে চারিথ আশালঙ্কার জুটিটা তখন বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাসকিন আহমেদ এলেন বোলিংয়ে। তখনো নামের পাশে উইকেটশূন্য। থিতু ব্যাটার আশালঙ্কাকে ইয়র্কার দিতে গিয়ে লো-ফুলটস দিয়ে ফেলেছিলেন ডানহাতি এ পেসার। ছক্কার লোভ সামলাতে না পেরে উড়িয়ে মেরেছিলেন লঙ্কান অধিনায়কও। কিন্তু বল মিড উইকেটে থাকা মেহেদী হাসান মিরাজের তালুবন্দি হলে ভাঙে ১২৪ রানের সেই জুটি। ৫৮ রান করে ফিরে যান লঙ্কান অধিনায়ক। দলের যখন উইকেটের প্রয়োজন হয়, তখন বড় জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেওয়ার কারিগর হন তাসকিন—গত কয়েক বছরে তার ছাপ রেখে গেছেন ৩০ বছর বয়সী এ পেসার। শেষ আড়াই বছরে পারফরম্যান্সের বিচারে বিশ্বক্রিকেটে রাজত্বও করছেন ডানহাতি এ

পেসার। ২০১৪ সালে ওয়ানডে সংস্করণে অভিষেক হয়েছিল তাসকিনের। তবে তার ১১ বছরের ক্যারিয়ার দুটি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ৭ বছরে অম্লমধুরতার মধ্য দিয়ে সময় পার করতে হয়েছিল তার। চোটে পড়ে খেলা হয়নি ২০১৯ সালে হওয়া ইংল্যান্ড বিশ্বকাপে। এরপর নিজের মধ্যেই পরিবর্তন নিয়ে আসেন তাসকিন; দুই বছরের মধ্যেই বদলে ফেলেন নিজেকে। ২০২১ সালে শুরু হয় তাসকিন ‘০২’-এর পথচলা। তিনি দলের এখন সেরা বোলারও বটে। তার দলে থাকা যে কতটা স্বস্তি দেয়—সেটাও বারবার প্রমাণ করেছেন। বোলিংয়ে নিজের উন্নতির ছাপও রেখে যাচ্ছেন নিয়মিতই। বিশ্বক্রিকেটে সেরাদের সেরা হওয়ার দৌড়ে তাইতো বারবার দেখা মিলছে তার নাম। ওয়ানডে ক্রিকেটে তাসকিন বাংলাদেশের সেরা পেসার—পারফরম্যান্সের ধারাবাহিকতা বলছে সে

কথা; কিন্তু বিশ্বক্রিকেটেও যে তিনি সেরা, সেটা হয়তো অনেকেরই অজানা। পরিসংখ্যানমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে হওয়া ওয়ানডে ম্যাচগুলোতে ইকোনমির দিক থেকে সবচেয়ে মিতব্যয়ী পেসার বাংলাদেশের তাসকিন। এ সময়ের মধ্যে অন্তত দেড়শ ওভার করেছেন যারা, তাদের নিয়েই এমন পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যেখানে বিশ্বক্রিকেটে রাজত্ব করা অনেক পেসারকে ছাপিয়ে গেছেন তাসকিন। গত আড়াই বছরের হিসাব বলছে, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে পর্যন্ত তাসকিন মোট ২৯ ম্যাচে ২৮ ইনিংসে ২৩৬.৩ ওভার বোলিং করেছেন। এর মধ্যে তার ইকোনমি ছিল মাত্র ৪.৮৮; উইকেট নেন ৪৮টি। একই সময়ে বিশ্বক্রিকেটে খেলা পেসারদের মধ্যে মিতব্যয়ীর দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি, তিনে দক্ষিণ আফ্রিকার

কাগিসো রাবাদা, চারে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড ও পাঁচে ভারতের মোহাম্মদ সিরাজ। আর উইকেট শিকারের দিক থেকে তাসকিনের চেয়ে এগিয়ে একজনই সেটা ম্যাট হেনরি। তবে তাদের দূরত্ব খুব বেশি নয়, তাসকিনের চেয়ে এক উইকেট বেশি অর্থাৎ ৪৯ উইকেট নিয়েছেন হেনরি। তাসকিন নিজেকে বদলে যেভাবে ছুটছেন, সেটা যেন এখন ধরাছোঁয়ারও বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ দলে নিজেকে অপরিহার্য হিসেবে বারবার প্রমাণ রেখে যাচ্ছেন ডানহাতি এ পেসার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু