দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
পাকিস্তানের করাচি বন্দর থেকে দ্বিতীয়বারের মত এলো কন্টেনারবাহী জাহাজ ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝাং’। শনিবার বিকেল ৫টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে এসে পৌঁছায়। এবার প্রথমবারের চেয়ে দ্বিগুন পণ্য বহন করেছে জাহাজটি। আমদানি পণ্যের মধ্যে রয়েছে অপরিশোধিত চিনি, খাদ্যপণ্য, ফেব্রিক্স, কাচশিল্প ও পোশাক শিল্পের কাঁচামাল। রবিবার বন্দর জেটিতে ভিড়িয়ে এসব পণ্য খালাস করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাহাজটির পরিচালনাকারী শিপিং এজেন্ট সূত্রে জানা যায়, এবার এসেছে মোট ১০৫৬ টিইউএস কন্টেনার। এরমধ্যে খালাস হবে ৮১১ টিইউএস। আমদানি পণ্যের ৮৫ ভাগই পাকিস্তান থেকে আসা। বাকিগুলো এসেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। বন্দরের এনসিটিতে (নিউমুরিং কন্টেনার টার্মিনাল) ভেড়ানোর হবে জাহাজটি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে

আজ রবিবার জাহাজ থেকে পণ্য খালাস হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয়বারের মত আসা জাহাজের ২৮৫টি কন্টেনারে রয়েছে সাড়ে ৭ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি। এসব চিনির আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে আরএফএল-প্রাণ, শেহজাদ ফুড প্রডাক্টস, সেভয় আইসক্রিম ও ব্রডওয়ে ইন্টারন্যাশনাল। কাঁচ শিল্পের কাঁচামাল ডলোমাইট রয়েছে ১৭১ কন্টেনারে, যার আমদানিকারক প্রতিষ্ঠান নাসির ফ্লোট গ্লাস ও আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ। সোডা অ্যাস এসেছে ১৩৮ কন্টেনারে। এগুলো আমদানি করেছে নাসির ফ্লোট গ্লাস। এছাড়া এসেছে পোশাক শিল্পের কাঁচামাল, যার মধ্যে ৪৬ কন্টেনারে রয়েছে কাপড়ের রোল। খাদ্যপণ্যের মধ্যে রয়েছে ২৮ কন্টেনারে আলু ও ২০ কন্টেনারে আখের গুড়। আরও যে কয়টি পণ্য এসেছে তারমধ্যে আছে- পুরানো লোহার টুকরো (স্ক্র্যাপ), থ্রিপিসসহ

বিভিন্ন ধরনের পোশাক-পরিচ্ছদ। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে করাচি বন্দর হয়ে চট্টগ্রামে এসেছে জাহাজটি। এ জাহাজে দুবাই থেকে তোলা হয়েছে ১০ হাজার চিনি এবং খেজুরসহ কয়েক ধরনের খাদ্যপণ্য। এছাড়া কিছু যন্ত্রাংশ ও লুব অয়েলও আমদানি হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য নতুন কোনো বিষয় নয়। তবে ট্রেড ভলিউম কম থাকায় এতদিন পর্যন্ত সরাসরি জাহাজ চলাচলের প্রয়োজন পড়েনি। করাচি বন্দর থেকে পণ্যভর্তি কন্টেনার চট্টগ্রামে আসছিল শ্রীলংকার কলম্বো বন্দর হয়ে। অতিসম্প্রতি পাকিস্তানের করাচি রুট খুলেছে। বাণিজ্যের আকারও বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীদের আগ্রহ বাড়লে এ রুটে নিয়মিতভাবে জাহাজ চলাচল করবে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল