দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
সংবিধান পুনর্লিখনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা প্রতিপালন করতে হবে। পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করতে হবে। রোববার রাজধানীর জাতীয় অফিস ক্লাবের আব্দুস সালাম হলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক ‘পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ’ নামে একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন। সংগঠনের সমন্বয়ক আবুল হাসিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক বিশিষ্ট চিকিৎসক ও প্রবীণদের জন্য বিশেষায়িত হাসপাতাল সিনিয়র সিটিজেন হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নাটাবের সভাপতি প্রফেসর ডাঃ এফ তাহা, ইবাইস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অর্থনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ড. আরিফুর রহমান, বি. সি. এস. (প্রশাসন)- এর সিনিয়র কর্মকর্তা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, মোঃ আব্দুল্লাহ, তীতুমীর কলেজ ছাত্র-সংসদের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধ মমিনুল ইসলাম প্রমুখ। নবগঠিত সংগঠনটির পক্ষ থেকে লিখিত সুপারিশ তুলে ধরেন ড. আরিফুর রহমান। তিনি বলেন, ‘জনসমাজ’ ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুথানকে স্বাগত এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ উইনুসের সরকারকে সমর্থন ও অভিনন্দন জানায়। প্রতিষ্ঠানটির প্রস্তাব ও সুপারিশসমূহের অন্যতম হলো- দ্বি-কক্ষ বিশিষ্ট্য সংসদ গঠন, নিম্নকক্ষের মেয়াদ যখন শেষ হয়ে যায় অথবা রাষ্ট্রপতি কর্তৃক ভেঙ্গে দেওয়া হয়, তখন উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন সরকার গঠন করা। ‘জনসমাজ’ মনে করে, সংবিধানের মৌলিক পরিবর্তন বা পুনর্লিখনের ক্ষেত্রে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের

আদর্শ এবং ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন প্রয়োজন। এ ক্ষেত্রে ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণায় যে ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের’ কথা বলা হয়েছে, তা মূল ভিত্তি হতে পারে। ক্ষমতার কেন্দ্রীভূত নয়, ক্ষমতার ভারসাম্য সংবিধানে ধারণ করা বাঞ্ছনীয়। জনসমাজের অন্যতম প্রস্তাব হলো- কোনো ব্যক্তি দুই মেয়াদ বা সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকা। শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ-সহ রাষ্ট্রীয় কাঠামোর ব্যাপক সংস্কার প্রয়োজন বলে মনে করে ‘জনসমাজ’। এ ছাড়াও পররাষ্ট্রনীতিতে সম্প্রীতি, আস্থা ও ভারসাম্য বজায় রাখা দরকার। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গেইটওয়ে এবং ভূরাজনীতিতে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকা খুবই গুরুত্বপূর্ণ। ইন্দো-প্যাসিফিক ইস্যুতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র,

রাশিয়া, চীন, ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং সৌদি আরব-কেন্দ্রীক মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারসাম্য ও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়মিত সংযোগ বজায় রাখা। সংস্কার-কর্মসূচির বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত এবং যুক্তিসঙ্গত সময় প্রদান করা। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের জন্য সংস্কার যত সহজ হবে, দলীয় সরকারের পক্ষে তত সহজ হবে না বলে মনে করে ‘জনসমাজ’। সংস্কার সম্পন্ন না করে তাড়াহুড়া করে নির্বাচন করলে গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য এবং জনগণের স্বপ্নপূরণ বাধাগ্রস্ত হবে। ফলে, ফ্যাসিবাদী প্রবণতা, দুর্নীতি, অবিচার ও অব্যবস্থা, নির্যাতন-নিপীড়ন আবার ফিরে আসতে পারে, যা কাম্য নয়। তিনি বলেন, আমাদের প্রত্যাশা হলো- গ্রহণযোগ্য, অর্থবহ নির্বাচনের মাধমে উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের

কল্যাণময় বা সামাজিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন গোল প্রতিমন্ত্রী পুতুলের সুপারিশ না শোনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে শিল্পাঞ্চল, বন্ধ ৯০০-এর বেশি টেক্সটাইল মিল চোরাই মোটরসাইকেলসহ ডিবির হাতে আটক জামায়াত নেতার বাবা দ্বিগুণেরও বেশি দামে এক কার্গো এলএনজি কিনছে সরকার, একই দরে কেনা হবে আরও ১৪ কার্গো আর্থিক সংকট ও অনিয়ম শঙ্কায় বিপিএল আয়োজন করবে না বিসিবি, জানালেন তামিম ধানমন্ডি ৩২ ভাঙচুর-লুটপাট: ইউনূস, আসিফ নজরুল, শফিকুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন নিল না আদালত মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা! রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ