ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস
এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ
শিক্ষকদের জন্য সুখবর
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা স্থগিত
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে দ্বাদশ শ্রেণির টেস্ট (নির্বাচনি) পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ পরীক্ষা নিতে পারবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার (৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাশ চলমান রাখতে হবে। তবে বোর্ডের পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনোভাবেই নির্বাচনি পরীক্ষা নেওয়া যাবে না।
নির্বাচনি পরীক্ষার তারিখ ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিষয়টিকে
বোর্ড অতীব জরুরি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
বোর্ড অতীব জরুরি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।



