‘দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো অচিরেই মুখ থুবড়ে পড়বে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫

‘দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো অচিরেই মুখ থুবড়ে পড়বে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ |
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলছে, তাতে ব্যাপক অর্থবহ সংস্কার না হলে এগুলো অচিরেই মুখ থুবড়ে পড়বে। কার্যকর ও টেকসই নীতিমালা না থাকায় পাবলিক ফান্ডে চলা এই বিশ্ববিদ্যালয়গুলো ভাগাড়ে পরিণত হতে চলেছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার মানের দুর্দশার কথা এভাবেই তুলে ধরলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। মঙ্গলবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এর বিপরীতে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ভালো করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা এই পর্যায়ে গেছে যে, এখানে শিক্ষকতা করেন কিন্তু কেউ কেউ সন্তানদের পড়াচ্ছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। পোস্টে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর এই দুর্দশার নানা কারণ আছে যেমন- ক্লাস-পরীক্ষার ঠিক নেই,

সেশন জ্যাম, পড়ালেখার চেয়ে অন্যান্য বিষয়ে অধিক অগ্রাধিকার, এছাড়া লেখাপড়ার মানও কিছুটা নিম্নগামী। এই অবস্থা আজকে কিংবা একদিনে তৈরি হয়নি, স্বাধীনতার পর থেকেই চলছে। কার্যকর ও টেকসই নীতিমালা না থাকায় পাবলিক ফান্ডে চলা এই বিশ্ববিদ্যালয়গুলো ভাগাড়ে পরিণত হতে চলেছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অর্থবহ সংস্কার ছাড়া কেবল র‍্যাংকিংয়ের পিছনে দৌড়ানো হবে আরেকটি আত্মঘাতী পদক্ষেপ, যা ইতোমধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয় শুরু করে দিয়েছে। পোস্টে তিনি আরও বলেন, এই পরিস্থিতি কি যারা দায়িত্বশীল পদে আছেন তাঁরা জানেন না? বিলক্ষণ জানেন, মন্ত্রী থেকে ছাত্র সবাই জানেন। কিন্তু ব্যবস্থা নেন না। কেন নেননি, আর কেন নিচ্ছেন না কিংবা ভবিষ্যতে কেন নিতে পারবেন না এর সবচেয়ে সম্ভাব্য

কারণ হলো ‘রাজনীতি’, যেটা গোষ্ঠী স্বার্থে পরিচালিত হচ্ছে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, এই ইন্টেরিম সরকারের সুযোগ ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খাতটির টেকসই সংস্কার করার। জাতির চরম দুর্ভাগ্য যে, তারা এ বিষয়ে কোনো নজরই দিল না! স্যাড!!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায়