দেশের আকাশে রক্তলাল চন্দ্রগ্রহণ থাকবে যতক্ষণ, দেখা যাবে ২ গ্রহ – ইউ এস বাংলা নিউজ




দেশের আকাশে রক্তলাল চন্দ্রগ্রহণ থাকবে যতক্ষণ, দেখা যাবে ২ গ্রহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ |
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে রক্তলাল হয়ে উঠবে চাঁদ। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হয়, যা স্থায়ী হবে পরদিন সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত। রক্তিম চাঁদের পাশে হালকা নীল ও সবুজ মেশানো একটি বিন্দুও দেখার সুযোগ ঘটবে। এ নীল ও সবুজ মেশানো উজ্জ্বল বিন্দুই হলো আমাদের সৌরজগতের গ্রহ নেপচুন। বাংলাদেশের আকাশে গ্রহণটি ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। গ্রহণের পূর্ণ পর্যায়ে রক্তিম আভায় ঢাকা থাকবে চাঁদ। রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয়ে পূর্ণগ্রাস গ্রহণটি চলবে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত। দীর্ঘ ৮২ মিনিট বিশ্ববাসী রাতের আকাশে উপভোগ করতে পারবে ব্লাড মুনের মহাজাগতিক দৃশ্য। শুধু তাই নয়, রক্তিম চাঁদের সঙ্গে দেখার সুযোগ

হবে উজ্জ্বল ২ গ্রহকেও। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিরল এ দৃশ্য সরাসরি উপভোগ করা যাবে। সবচেয়ে ভালোভাবে এ দৃশ্য উপভোগ করা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত অঞ্চলে। এছাড়া, রক্তিম চাঁদের পাশে হালকা নীল ও সবুজ মেশানো একটি বিন্দুও দেখার সুযোগ ঘটবে। এ নীল ও সবুজ মেশানো উজ্জ্বল বিন্দুই হলো আমাদের সৌরজগতের গ্রহ নেপচুন। রাতের আকাশে পূর্ণিমা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ব্লাড মুন বা রক্তিম চাঁদ, দুইটি গ্রহ শনি ও নেপচুন একসঙ্গে দেখতে পারাটা বিরল ঘটনা। কারণ, পৃথিবীতে এমন মহাজাগতিক দৃশ্য সচরাচর ঘটে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের ৩১ মার্চ : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা? মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ ১০০০ ফলোয়ার থাকলেই ইনস্টাগ্রাম থেকে আসবে আয়, জানুন উপায় ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে