দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছেন না শাকিব খান! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছেন না শাকিব খান!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনী। শুক্রবার রাতে মহাখালীতে এসকেএস স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সৌজন্যে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সিনেমা শেষে শাকিব খান বলেন, এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন এ সিনেমার। এর অর্থ হলো ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা আগেও সুপারহিট হয়েছে। আমার ক্যারিয়ারের যত বিগ হিট সিনেমা, যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন- সবগুলোই কিন্তু ঈদ ছাড়া। আজকে দরদ আবারও সেটা প্রমাণ করল। বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ নিয়ে আরেক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, আমি নিজেই নায়িকাদের শিডিউল পাচ্ছি না। যেহেতু বছরে দুই-তিনটা ছবি করি, তাই আমার

শিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে তাই তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে। শাকিব খান ছাড়াও এই বিশেষ প্রদর্শনীতে দেশের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। তারা হলেন সিনেমার পরিচালক অনন্য মামুন, পূজা চেরি, সিয়াম আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, সেমন্তি সৌমি, রুকাইয়া জাহান চমক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না