দেশকে অন্ধকার থেকে বাঁচান’: ২০২৬-এর নতুন বছরে ঐক্যের ডাক শেখ হাসিনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

দেশকে অন্ধকার থেকে বাঁচান’: ২০২৬-এর নতুন বছরে ঐক্যের ডাক শেখ হাসিনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি দেশবাসীকে ‘অন্ধকারাচ্ছন্ন যাত্রা’ থেকে দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেখ হাসিনার এই বার্তাটি প্রকাশ করা হয়। নিজের বার্তায় শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের স্বরূপ এখন উন্মোচিত। তিনি বলেন, ‘‘আপনারা দেখেছেন কীভাবে অবৈধ দখলদাররা আপনাদের জিম্মি করে সীমাহীন দুর্নীতি, মিথ্যাচার এবং ব্যক্তিগত স্বার্থে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।’’ সাবেক প্রধানমন্ত্রী নববর্ষের শুরুতে দেশবাসীকে

দেশ রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘আসুন, নতুন বছরে আমরা দেশ রক্ষার অঙ্গীকার করি।’’ তিনি মনে করিয়ে দেন, অতীতেও যেকোনো ক্রান্তিলগ্নে জাতি ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশা ভুলে ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবিলা করেছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান দুঃসময় দীর্ঘস্থায়ী হবে না এবং এই নতুন বছরেই জাতি একটি চূড়ান্ত ফয়সালা দেখতে পাবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি উল্লেখ করেন, বহির্বিশ্বে বাংলাদেশের নাম এখন ভীতির সঙ্গে উচ্চারিত হচ্ছে, যা জাতির জন্য অসম্মানের। তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা এবং দেশে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে অর্থনীতিতে ধস নেমেছে। বার্তার শেষ অংশে তিনি

দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ‘‘আমার প্রিয় বাংলাদেশ, শুভ নববর্ষ। নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ ও সম্প্রীতি বয়ে আনুক। অতীতের ভুল ও দুঃখ মুছে গিয়ে এটি সবার জন্য একটি স্মরণীয় বছর হোক।’’ তিনি একটি অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের কথা পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসস্থল। বার্তাটির শেষে তিনি বলেন, ‘‘শুভ নববর্ষ ২০২৬! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে আলো আসুক। বাংলাদেশ চিরজীবী হোক।’’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা