দু’ঘণ্টায় ১৬০ বার ভূ-কম্পন, চিলিতে সতর্কতা জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

দু’ঘণ্টায় ১৬০ বার ভূ-কম্পন, চিলিতে সতর্কতা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
চিলির মধ্যাঞ্চলে অবস্থিত ল্যাগুনা দেল মৌলে আগ্নেয়গিরি অঞ্চলে শুক্রবার মাত্র ২ ঘণ্টায় ১৬০ বার ভূ-কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আর্জেন্টিনার সীমান্তের কাছাকাছি রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দক্ষিণে অবস্থিত এই আগ্নেয়গিরির জটিল ক্ষেত্রটি প্রায় ৫০০ বর্গকিলোমিটার (১৯৩ বর্গমাইল) এলাকাজুড়ে বিস্তৃত। এখানে আগ্নেয়গিরির গম্বুজ, শঙ্কু ও লাভার প্রবাহ রয়েছে এবং প্রায় ১৩০টি আগ্নেয়গিরির ছিদ্র (vents) রয়েছে বলে ধারণা করা হয়। সান্তিয়াগো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ও অধ্যাপক আয়াজ আলম বলেন, ‘এই লক্ষণগুলো দেখাচ্ছে যে আগ্নেয়গিরিটি সক্রিয়, এর ভেতরে ম্যাগমা রয়েছে এবং সেগুলো নড়াচড়া করছে। এগুলো ভবিষ্যতে মাঝারি ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে।

তবে কবে সেটা ঘটবে, তা আমরা জানি না’। চিলির জাতীয় ভূতাত্ত্বিক ও খনিসেবা সংস্থা সেরনাজিওমিন জানিয়েছে, ভূমিকম্পগুলোর মাত্রা কম ছিল এবং এখনো আগ্নেয়গিরি ক্ষেত্রটিকে ‘সবুজ সতর্কতা’ অবস্থায় রাখা হয়েছে। যার অর্থ তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই। চিলির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড বলেছে, তারা আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাবেন। এর ফলে যে কোনো জরুরি পরিস্থিতিতে সতর্কতা ও প্রতিক্রিয়া জানানো যাবে। অধ্যাপক আলম আরও বলেন, আগ্নেয়গিরির এলাকায় ভূমিকম্পের ঝাঁক (seismic swarm) সাধারণত হালকা মাত্রার হয়। এগুলো টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে নয়, বরং ম্যাগমার প্রবাহের জন্য ঘটে। এদিকে দেড় শতাধিক ভূকম্পনের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পটি ছিল মাত্র ২.১ মাত্রার। তবে অপেক্ষাকৃত নতুন এই আগ্নেয়গিরি ক্ষেত্রটি সাম্প্রতিক বছরগুলোতে

বেশ কয়েকবার সক্রিয়তার লক্ষণ দেখিয়েছে। এ বিষয়ে চিলি বিশ্ববিদ্যালয়ের ভূভৌতিক বিশেষজ্ঞ ও আগ্নেয়গিরি গবেষক ড্যানিয়েল দিয়াজ বলেন, ‘এই অঞ্চলটি বেশ অনন্য। কারণ এখানে একটি নির্দিষ্ট আগ্নেয়গিরি গঠন নেই। বরং হ্রদের চারপাশে ডজনখানেক গঠন রয়েছে। যার কিছু গত ২,০০০ বছরের মধ্যে তৈরি হয়েছে’। তিনি আরও বলেন, ‘এই আগ্নেয়গিরির গঠন সাম্প্রতিক সময়ে। তাই আমরা এখানে এর কার্যক্রম প্রত্যাশিত। তবে এটি একটি কেন্দ্রীয় শঙ্কুতে কেন্দ্রীভূত নয়, বরং ল্যাগুনা দেল মৌলের চারপাশের পুরো অঞ্চলে বিস্তৃত’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব