দুই সিনেমায় তমা মির্জা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

দুই সিনেমায় তমা মির্জা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
নতুন বছরে টানা দুই সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে চলেছেন অভিনেত্রী তমা মির্জা। এর মধ্যে একটি ছবি ‘জলযুদ্ধ’, পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। এই সিনেমায় তমার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এ ছাড়া পরিচালক হাসান মোরশেদের আরেকটি নতুন সিনেমাতেও অভিনয় করতে যাচ্ছেন তমা মির্জা। যদিও ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এই সিনেমায় তমার বিপরীতে থাকবেন অভিনেতা শরিফুল রাজ। নতুন দুটি সিনেমা প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘দুটি ছবির গল্পই শুনেছি। দুটিই দুর্দান্ত। এ ধরনের গল্প আর পরিচালকের ভাবনার সঙ্গে যেকোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চাইবে। এর বেশি আপাতত কিছু বলতে পারছি না। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানালেই সবাই জানতে পারবেন।’ জানা গেছে, চলতি

মাসেই হাসান মোরশেদের সিনেমাটির শুটিং শুরুর কথা থাকলেও, তমা ও শরিফুল রাজের অংশের শুটিং এখনই শুরু হচ্ছে না। অন্যদিকে ‘জলযুদ্ধ’ ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। ছবির বেশির ভাগ শিল্পী ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। কলাকুশলী ও টিমের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলেও জানা গেছে। উল্লেখ্য, তমা মির্জাকে সর্বশেষ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমায় দেখা গেছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে অঞ্জন দত্তের পরিচালনায় তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘দুই বন্ধু’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে