দুই মোটর সাইকেলের সংঘর্ষে প্রকৌশলী ও কলেজছাত্র নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

দুই মোটর সাইকেলের সংঘর্ষে প্রকৌশলী ও কলেজছাত্র নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
মেহেরপুর শহরে বুধবার সকালে ঘটে গেছে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে মুখোমুখি দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (গাংনী) -এর সহকারী প্রকৌশলী ও এক কলেজছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) সকালে বনবিভাগের সামনের সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে তড়িঘড়ি করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- মো. এ কে এম মাহফুজুর রহমান (৪৭), সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য বিভাগ, গাংনী)। তিনি মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা ও মৃত হাসান আলীর ছেলে। অপর নিহত

ব্যক্তি মোঃ আকমল হোসেন (২০), মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী। তার বাড়ি শেখপাড়ায়। পিতা বাবু মির। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই বাইকারের মধ্যে কেউই গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। মুখোমুখি সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, মোটরসাইকেল দু’টি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে মৃত্যু বরণ করেন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, 'দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও সড়কে অসতর্কতার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ