ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা!
সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায়
জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ
চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায়
বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!
টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা
হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!
দুই পা কেটে কৃষক হত্যা, ছুরিকাঘাতে যুবক খুন
গাজীপুরের কালীগঞ্জ ও যশোরে পৃথক ঘটনায় দুইজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার রাতে দুটি ঘটনা ঘটে। পুলিশ দুই স্থানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পারাবর্তা এলাকায় দুই পা কেটে ও কুপিয়ে মনির মোল্লা (৫০) নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে বন বিভাগের একটি খোলা জায়গা থেকে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত মনির মোল্লা পারাবর্তা এলাকার মৃত হাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে দুই পা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম
বলেন, “এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। হত্যার কারণ স্পষ্ট নয়। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।” অন্যদিকে যশোরে ছুরিকাঘাতে তানভীর (২২) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে। তাঁর প্যান্টের পকেট থেকে পুলিশ ৬১ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে হত্যার কারণ ও দায়ীদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রাতের বেজপাড়া তালতলা এলাকায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তানভীরকে পথচারী সাব্বির হোসেন উদ্ধার করে হাসপাতালে নেন। “খবর পেয়ে পুলিশ
হাসপাতালে গিয়ে ইয়াবাসহ প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। হত্যাকারীদের শনাক্তে তদন্ত চলছে,” বলেন তিনি। দু’টি ঘটনাই এলাকায় উদ্বেগ তৈরি করেছে। পুলিশ পৃথক দুটি মামলায় তদন্ত অব্যাহত রেখেছে।