দুই নারীকে চাপা দেওয়া গাড়ির রেজিস্ট্রেশন স্থগিত, চালক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫

দুই নারীকে চাপা দেওয়া গাড়ির রেজিস্ট্রেশন স্থগিত, চালক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ |
ঢাকার বনানীতে পোশাক শ্রমিককে চাপা দেওয়া মিনি ট্রাকের চালক মো. টিটন ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে তাকে গ্রেফতারের কথা এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। এদিন সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউ টার্নের কাছে সড়ক পার হতে গিয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হন এবং তার এক সহকর্মী আহত হন। নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। তার বাড়ি নরসিংদীর রায়পুরায়। বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ‘সকালে অফিসে যাওয়ার সময় সড়ক পার হতে গেলে একটি মিনি ট্রাক মিনারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এক সহকর্মী আহত হয়। ওই গাড়িটি জব্দ করা

হয়েছে।’ দুর্ঘটনার পর দুই পোশাক শ্রমিকের সহকর্মীরা বিমানবন্দর সড়ক অবরোধ করেন। সেই সঙ্গে এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দেন। তাতে করে আশপাশের প্রায় সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা। কয়েক ঘণ্টা অবরোধের পর দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পরে সন্ধ্যায় চাপা দেওয়া মিনি ট্রাকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল