দিয়াবাড়িতে মিছিল শেষে নিখোঁজ: তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫

দিয়াবাড়িতে মিছিল শেষে নিখোঁজ: তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ |
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নিয়ে নিখোঁজ হওয়ার পর তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মী মমিন খান শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৩০ নভেম্বর রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আয়োজিত মিছিল শেষে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। নিহত মমিন খান শাকিলের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায়। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছোট পদে চাকরিরত ছিলেন এবং এর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন। নিহতের পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে দিয়াবাড়িতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন শাকিল। মিছিল শেষ করে বাসায় ফেরার পথে তার আর কোনো খোঁজ

পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তুরাগ নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। শাকিলের সহযোদ্ধা ও পরিবারের অভিযোগ, মিছিল শেষে বাসায় ফেরার পথেই তাকে অপহরণ করা হয়। এরপর নির্মমভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। নিহত শাকিল দরিদ্র পরিবারের সন্তান এবং তিনি এক শিশু সন্তানের জনক। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলীয় ফোরামে তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সহকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবেন না এবং

এই হত্যার প্রতিশোধ ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা