‘দাগি’ অনেকের কাছেই ভালো লাগবে না, কিন্তু… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫

‘দাগি’ অনেকের কাছেই ভালো লাগবে না, কিন্তু…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ |
ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত 'দাগি' সিনেমা। আর এই সিনেমার মাধ্যমে দুই বছর পর বড়পর্দায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদের দিন মুক্তির পর থেকেই ‘দাগি’ সিনেপ্লেক্সগুলোতে হাউসফুল যাচ্ছে। হলেও আছে দর্শক উপস্থিতি। আর ' দাগি' নিশোর দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। মুক্তির একদিন পরই নতুন খবর জানালেন সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে। আলফা আই আরও

জানায়, কেবল সিনেপ্লেক্সে সোমবার ৩৪টি শো ছিল। গতকাল রানিং রয়েছে ৪৪টি শো। যদিও শো বাড়ানো নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই ফেক বলে উড়িয়ে দিচ্ছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান অফিসিয়ালি জানিয়েছেন— শো বেড়েছে এটাই সত্যি। কে ফেক বলল না বলল, সেটি ভাববার বিষয় নয়, যা সত্যি আমরা তাই জানিয়েছি। সুস্মিতা নামে এক সিনেমাপ্রেমী সামাজিক মাধ্যমে 'দাগি' নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন— ‘দাগি’ অনেকের কাছেই ভালো লাগবে না। যেমনটি আমার পাশের মানুষটা এ সিনেমায় কোনো গল্প খুঁজে পায়নি। কিন্তু আমি পেয়েছি। নিশোর অভিনয় অন্তত দুই জায়গায় আমাকে কাঁদিয়েছে। সবাই সিনেমাটি হলে গিয়ে দেখুন। একবার যার গায়ে জেলের দাগ লেগে যায়। একবার যে দাগি হয়ে যায়

সামাজিকভাবে সে আর কখনই মুক্ত হতে পারে না। আরেক দর্শকের লিখেছেন— এটি একটি সিনেমার চেয়েও বেশি কিছু। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এ সিনেমাটি অ্যাকশন ও রোমান্সে ভরপুর। একটি গভীর ও চিন্তা-উদ্দীপক বার্তার মিশ্রণে একটি অবিস্মরণীয় সিনেম্যাটিক যাত্রা প্রদান করে। নিঃসন্দেহে এটি বছরের সেরা বাংলাদেশি সিনেমা। এদিকে আইএমডিবিতে ‘দাগি’ রিভিউ জানিয়ে একজন ভক্ত লিখেছেন— ‘দাগি’ সিনেমাটি দেখে আমি সম্পূর্ণ সন্তুষ্ট। বিশেষ করে এ সিনেমায় আফরান নিশোর অভিনয় অসাধারণ ছিল। আমি বলতে চাইছি— এটি একেবারেই মূল্যবান। সবার এই সিনেমাটি দেখা উচিত। এ সিনেমাটিতে আবেগঘন গল্প ও শ্বাসরুদ্ধকর সিনেমাটোগ্রাফি এবং কিংবদন্তি আফরান নিশোর অসাধারণ অভিনয়ের সমন্বয় ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু