দলের সঙ্গে দেশে ফেরেননি, কোথায় যাচ্ছেন সাকিব? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

দলের সঙ্গে দেশে ফেরেননি, কোথায় যাচ্ছেন সাকিব?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বুধবার দিবাগত রাতে দুই ভাগে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফেরেননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে না ফিরে কোথায় গেলেন সাকিব, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অনুরাগীদের মনে। বাংলাদেশ দলের একটা অংশ দুবাই হয়ে বুধবার রাত ১১টায় ঢাকায় পৌঁছেছেন। অপর দলটি দোহা হয়ে পৌঁছেছে রাত সোয়া দুইটায়। তবে দুই দলের কোনোটিরই সঙ্গী হননি সাকিব। বরং সতীর্থদের সঙ্গে দুবাই পর্যন্ত গিয়ে সেখান থেকে এখন লন্ডনের ফ্লাইট ধরবেন তিনি। ৯ সেপ্টেম্বর থেকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে দেখা যাবে তাকে। সেখানে খেলতেই এখন ইংল্যান্ডের যাত্রী এই অলরাউন্ডার। গত জুলাই থেকেই দেশের বাইরে রয়েছেন

সাকিব। প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে কানাডায় দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকে টেস্ট সিরিজ খেলতে দলের সঙ্গে সরাসরি পাকিস্তানেই যোগ দেন তিনি। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ২৮ নম্বর আসামি হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে। পাকিস্তান সফরের পর অবশ্য দম ফেলার ফুরসত পাবে না বাংলাদেশ দল। ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা। দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত তীব্র জ্বালানি সংকটে কিউবায় রুশ তেলবাহী ট্যাংকারের আগমন ডোনাল্ড ট্রাম্প: চুক্তি হোক বা না হোক, খুব শিগগিরই ইরান ছেড়ে চলে যাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ: ফিলিস্তিনিদের জন্য করা ইসরায়েলের নতুন আইন বৈষম্যমূলক, যুদ্ধাপরাধের শামিল গুলশান ফ্ল্যাট দখল ও হামলা: গিকা চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কক্সবাজারে হামের ভয়াবহ প্রকোপ: এক শয্যায় ৪ শিশু, ১২ ঘণ্টায় ২ জনের মৃত্যু শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় নিয়ে আন্তর্জাতিক আইনি আপত্তি, বিচার প্রক্রিয়াকে “অবৈধ” দাবি ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি চীনের নাকের ডগায় প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল