দখলদার শাসনের অধীনে চলমান সিরিয়াল কিলিংয়ের নগ্ন ও বিভৎস বহিঃপ্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬

দখলদার শাসনের অধীনে চলমান সিরিয়াল কিলিংয়ের নগ্ন ও বিভৎস বহিঃপ্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ |
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কর্মী ও কলেজছাত্র ফজলে রাব্বির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, কোনো আকস্মিক সহিংসতাও নয়। এটি একটি পরিকল্পিত, ঠান্ডা মাথায় সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ড এবং দেশজুড়ে চলমান সিরিয়াল কিলিংয়ের ভয়াবহ ধারাবাহিকতার আরেকটি রক্তাক্ত অধ্যায়। একজন ছাত্রলীগ কর্মীর নিথর দেহ সেপটিক ট্যাংকের ভেতর পাওয়া যাওয়ার অর্থ অত্যন্ত স্পষ্ট, বাংলাদেশ আজ আর কার্যকর রাষ্ট্র হিসেবে বিদ্যমান নেই। দেশকে পরিকল্পিতভাবে রূপান্তর করা হয়েছে একটি ভয়ের উপনিবেশে, যেখানে দখলদার শাসকগোষ্ঠীর অধীনে নাগরিকের জীবন সম্পূর্ণ অরক্ষিত, আর হত্যাই শাসনের স্বাভাবিক উপকরণে পরিণত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ দ্ব্যর্থহীন, আপসহীন ভাষায় ঘোষণা করছে এই হত্যাকাণ্ডের দায় সরাসরি বর্তমান অবৈধ, জনবিচ্ছিন্ন ও ফ্যাসিস্ট দখলদার সরকারের ওপরই

বর্তায়। তথাকথিত আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার আড়ালে এটি কোনো দুর্ঘটনা নয়; এটি একটি রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত সহিংস রাজনৈতিক বাস্তবতা, যেখানে খুন, গুম ও লাশই ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমরা এই দখলদার সরকারের কাছে কোনো বিচার চাই না। কারণ যারা নিজেরাই বিচারহীনতার স্থপতি, যারা রাষ্ট্রকে খুনের কারখানায় রূপ দিয়েছে, তাদের কাছ থেকে ন্যায়বিচারের প্রত্যাশা করা রাজনৈতিক ভণ্ডামি ও আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছু নয়। আজ জেলা ছাত্রলীগের কর্মী রাব্বি, আগামীকাল আরেকজন, এই ধারাবাহিক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশকে সচেতনভাবে ঠেলে দেওয়া হচ্ছে একটি সন্ত্রাসী রাষ্ট্রব্যবস্থার দিকে, যেখানে বিরোধী রাজনীতি, সংগঠিত ছাত্র আন্দোলন এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করাই দখলদার সরকারের প্রধান

এজেন্ডা। বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই রক্তের রাজনীতি বন্ধ করতে হলে, সিরিয়াল কিলিংয়ের এই বিভীষিকাময় অধ্যায় শেষ করতে হলে এবং নাগরিক নিরাপত্তা পুনরুদ্ধার করতে হলে এই দখলদার সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের সম্মতি ছাড়া ক্ষমতায় টিকে থাকার প্রতিটি দিন রাষ্ট্রকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করছে। লাশের ওপর দাঁড়িয়ে কোনো শাসন টিকে থাকতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ শহীদ সহযোদ্ধা রাব্বির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর