দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ |
দক্ষিণ কোরিয়ায় টানা কয়েকদিনের মুষলধারের বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অফিস। এখনো জরুরি উদ্ধার অভিযান চলছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও এখনও পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে। রোববার ভিডিও ফুটেজে দেখা গেছে ভূমিধসে ক্ষতিগ্রস্ত পর্যটন শহর গ্যাপিয়ং এ ঘন কাদার মধ্য দিয়ে হেঁটে অনেকে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় এলাকা। তবে এখন বৃষ্টি অনেকটাই কমেছে, কিন্তু রাজধানী সোল ও উত্তরাঞ্চলে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রচণ্ড বন্যার পানিতে হাজার হাজার রাস্তা ও ভবন ক্ষতিগ্রস্ত ও ডুবে গেছে। এছাড়াও কৃষিজমির ক্ষতি

ও গবাদি পশুর ব্যাপক মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত বুধবার থেকে শুরু হওয়া এই প্রবল বৃষ্টির কারণে প্রায় ১০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং ৪১ হাজারেরও বেশি পরিবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষত সানচেওং কাউন্টিতে ছয় জনের মৃত্যু ও সাত জন নিখোঁজ হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল