তিন জয়ের পর হার দেখল বাংলাদেশের যুবারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

তিন জয়ের পর হার দেখল বাংলাদেশের যুবারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
টানা তিন জয়ের পর আবারও হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলংকা যুব দলের বিপক্ষে ১৯৭ তাড়া করে বাংলাদেশ হেরেছে ২৭ রানে। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্রিকেট মাঠে প্রথম ব্যাট করে স্বাগতিকরা মাত্র ১৯৬ রান তোলে। জবাবে ১৬৯ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। হারলেও বাংলাদেশ ৩-২ এ এগিয়ে সিরিজে। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটি বৃহস্পতিবার। প্রথম ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে শ্রীলংকা ১৯৬ রানে অলআউট হয়। আধাম হিলমাই ৫১ এবং অধিনায়ক ভিমাথ দিনসারা ৪২ রান করেন। বাংলাদেশের সামিউন বশির তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট পান সাদ ইসলাম, রিজান হোসেন ও ফারহান শাহরিয়ার। জবাবে ১৩ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। পরের পাঁচ

ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছলেও কেউই ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করেন সামিউন। তিনটি করে উইকেট নেন ভিরান চামুদিথা ও কুগাথাস মাথুলান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু