তরুণ অভিনেতার সঙ্গে কারিনার প্রেম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

তরুণ অভিনেতার সঙ্গে কারিনার প্রেম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। পর্দায় হোক বা বাস্তব জীবনে, সাহস যেন তার দ্বিতীয় পরিচয়। নিঃসন্দেহে বলিউডের অন্যতম নির্ভীক অভিনেত্রী তিনি। চরিত্র যেটাই হোক,অভিনয়ে নিজস্ব ছাপ রেখে যান এই সুন্দরী। তবে এ বার যেন সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন। নতুন এক সিনেমায় ‘হাঁটুর বয়সি’ তরুণ এক অভিনেতার সঙ্গে পর্দায় প্রেমে জড়াতে চলেছেন তিনি। বয়সের ফারাককে বুড়ো আঙুল দেখিয়ে, কারিনা এবার ভালোবাসার এমন গল্প শোনাবেন, যা চমকে দেবে দর্শকদেরও। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন এই সিনেমায় কারিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। আর এই চলচ্চিত্রের চিত্রনাট্যে নাকি রয়েছে নানা চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এই

সিনেমার গল্প লিখেছেন হুসাইন দালাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। ইতিমধ্যেই এই ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সিনেমার নাম এবং বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই প্রকাশ হয়নি। কারিনাকে সবশেষ দেখা যায় রহিত শেঠি পরিচালিত 'সিংহাম এগেইন' সিনেমায়। যেখানে তিনি অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেছেন। তার পাশাপাশি আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, রণবীর সিংসহ অনেকে। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক। সেই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সারা অর্জুন। কিন্তু পর্দায় রণবীর ও তার বয়সের ব্যবধানের কারণে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে বিতর্ক। এ ছাড়া ‘সিকান্দার’ ছবিতেও রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হতে হয়েছিল সালমান

খানকে। একই বিতর্কে জড়িয়েছেন আমির খানও। ‘সিতারে জ়ামিন পার’ ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধে বিতর্কে জড়িয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান