ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়ার আসনে উপনির্বাচনে জয়ের আশা বিএনপির
নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে প্রথম দিনে ইসিতে ৪২টি আপিল
মনোনয়নপত্র নিয়ে তাসনিম জারার নতুন বার্তা
ঢাকার ভোটে কারচুপির ভয়ানক নীলনকশা: ২০ আসনে ২০ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ
পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক
‘আমজনতার দল’ ও ‘জনতার দল’ পাচ্ছে ইসির নিবন্ধন
তফশিল ঘোষণা কবে, জানালেন সিইসি
জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই ইসি কাজ করছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে ভোটের তারিখ নির্ধারণ হওয়ার দু’মাস আগেই তফশিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে।
তার ভাষায়, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এছাড়া বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, তাদের যথা সম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া
প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি। এরইমধ্যে নির্বাচন প্রচারণায় এআই’র ব্যবহার মোকাবিলাতেও নানা উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি। এরইমধ্যে নির্বাচন প্রচারণায় এআই’র ব্যবহার মোকাবিলাতেও নানা উদ্যোগ নেয়া হয়েছে।



