ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চরম নির্যাতন-নিপীড়ন চালানোসহ বিতর্কিত অসংখ্য কর্মকাণ্ডে অভিযুক্ত হয়ে বরখাস্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ পশ্চিম জোনের সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনুর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল করে পুনর্বহাল করেছে সরকার। রাষ্ট্রপতির পুনর্বিবেচনার আওতায় আজ ৯ই মার্চ, সোমবার প্রায় সাড়ে ১৬ বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে তাকে সরকারি চাকরির সব সুযোগ সুবিধা দেয়া হয়েছে। এ আদেশের ফলে পুলিশে চাকরি ফিরে পেলেন এই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত পুলিশ কর্মকর্তা। বরখাস্ত বাতিলের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। বিসিএস ১২ ব্যাচের এ পুলিশ কর্মকর্তার বরখাস্তকালীন সময়কে ‘চাকরিকাল’ হিসেবে গণ্য করে তাকে প্রাপ্য বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা দেয়ার কথা বলা

হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে। এদিন মন্ত্রণালয়ের এ বিষয়ক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোহিনূর মিয়ার ‘বরখাস্তকরণের’ গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করেছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘তার গুরুদন্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মঞ্জুরপূর্বক আরোপিত ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদন্ডাদেশটি বাতিল করা হয়।’ উল্লেখ্য, ২০০৯ সালের ৪ঠা অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত করা হয় ডিসি কোহিনূর মিয়াকে।আওয়ামী লীগ ২০০২ সালের ২৩শে জুলাই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে আন্দোলনরত ছাত্রীদের ওপর হলের ফটক ভেঙে হামলা চালায় পুলিশ। সেই হামলার পেছনে আলোচিত ছিলেন এই পুলিশ কর্মকর্তা। আওয়ামী লীগসহ বিরোধীদলের জ্যেষ্ঠ নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন, নিপীড়ন চালিয়ে তুমুল সমালোচিত হন এই পুলিশ কর্মকর্তা। এছাড়াও, ২০০৬ সালের ১২ই মার্চ ধানমন্ডির রাপা

প্লাজার সামনে পুলিশি নির্যাতনের শিকার হন এক নারী। তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলার সময় শাহিনা সুলতানা শান্তা নামে এক নারী তার ছেলেকে বিদ্যালয় থেকে নিয়ে বাসায় ফিরছিলেন। সেই ঘটনার দুদিন পর তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ঢাকা মহানগর পুলিশের তখনকার উপ-কমিশনার (দক্ষিণ) মাজহারুল হক, উপ-কমিশনার (পশ্চিম) কোহিনুর মিয়া ও কনস্টেবল রুহুল আমীনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং