ঢাবি সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলায় দুই উপদেষ্টার উদ্বেগ প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলায় দুই উপদেষ্টার উদ্বেগ প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ |
রাজধানীর বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটে কাপড় দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া ও জাগোনিউজ এর নিজস্ব প্রতিবেদক নাহিদ সাব্বির। এ হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার রাতে আহত দুই সাংবাদিকের খোঁজ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে এসেছেন এই দুই উপদেষ্টা। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুতই আসামীদের শনাক্ত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন নাহিদ ও আসিফ। তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেন, ছাত্র-জনতা বৈষম্যের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান করেছে। গণ-অভ্যুত্থান পরবর্তী সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গণ-অভ্যুত্থান

সফল করার পেছনে এক বিরাট ভূমিকা পালন করেছে। সকল রক্তচক্ষু উপেক্ষা করে সত্য সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা প্রকাশ করে গিয়েছেন। তাদের সহযোগিতা ছাড়া ছাত্র-জনতার এই অভ্যুত্থানে সফলতা পাওয়া কঠিন হয়ে যেত। সাংবাদিকের ওপর এ হামলার ঘটনায় দ্রুতই আসামীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া ও জাগো নিউজ এর নিজস্ব প্রতিবেদক নাহিদ সাব্বির। তাদেরকে দোকানে ডেকে নিয়ে কাউন্সিলর চামেলীর অনুসারীরা হাতুড়ি, রড, জিআই পাইপ দিয়ে হামলা করে রক্তাক্ত করে। হামলার ঘটনায় বিএনপির ২০নং ওয়ার্ড সদস্য সচিব রফিকুল ইসলাম স্বপন, শাহবাগ থানার

১৯ ও ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলির স্বামী আবুল হোসেন টাবু, বিএনপির ২০নং ওয়ার্ডের আহ্বায়ক মাসুদ ইউসুফকে আসামী করে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় দুই সাংবাদিক এখনও বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসাধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস