ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৬

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে উদ্ধার করতে গিয়ে তৃতীয় লিঙ্গদের অশালীন গালিগালাজ, হেনস্তা এবং পরবর্তীতে অনলাইন বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে পরিবাগ সংলগ্ন ফুটওভার ব্রিজ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতুল্লাহ তাসনিম তৃতীয় লিঙ্গের পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তাকে সেখানে আক্রমণ করা হলে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের সহযোগিতা করতে এগিয়ে যান। পরে পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে সেখান থেকে উদ্ধার করার উদ্যোগ নেন। ঘটনাস্থলে গিয়ে তৃতীয় লিঙ্গদের সম্মিলিত

হেনস্তার শিকার হন তিনি। এ বিষয়ে এ বি জুবায়ের বলেন, আমার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম গতকাল পরিবাগ ব্রিজের ওপরে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তির ব্যাপারে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায়। সঙ্গে করে আমাকেও নিয়ে যায়। আমি যাওয়ার পূর্বেই শাহবাগ থানা প্রশাসনকে বিষয়টি অবহিত করে যাই এবং তাদেরকেও আসতে বলি। সেখানে যাওয়ার পরে সাংবাদিক বন্ধু তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে আসে এবং সিনক্রিয়েট করতে থাকে। তৃতীয় লিঙ্গরা কতটা বাজেভাবে সিনক্রিয়েট করতে পারে সবাই জানেন। তারা পালটা ক্যামেরা অন করে বাজে কথাবার্তা বলে আমাদের ভিডিও করতে শুরু করে এবং আমার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তুলে তারা। তিনি বলেন, এই পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত

হয়। এবং তারা তাদের মতো করে বিষয়টির সুরাহা করে। পুরো বিষয়টি আগে থেকেই পুলিশ প্রশাসন জানে এবং তারাও সেখানে উপস্থিত ছিলো। অথচ এই সময়ের করা একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে আমার চরিত্র হননের হীন চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। এ ঘটনায় ঢাবি শিক্ষার্থী ও ডাকসু নেতা জুবায়েরকে উদ্ধারে শাহবাগ থানা পুলিশ টিম যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার করেছে বিডিজবস ‘রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের ঘটনায় পুলিশের স্ক্রিপ্ট ভালো, কিন্তু মানুষ খায়নি’: বিক্ষুব্ধ নাগরিক সমাজ ‘বিএনপির ৬ মাসে ৫১২ গুম’ দাবি জামায়াতের, বিএনপির প্রতিক্রিয়া- ‘জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যাচার করে’ সন্দ্বীপে জুয়ার বিরোধে জামায়াতপন্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ: সংগঠনের দাবি চাঁদাবাজির জের ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো