ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে পোস্টার লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কেন্দ্রীয় মসজিদ, সামাজিক বিজ্ঞান ভবন ও শ্যাডো এলাকাসহ বেশ কিছু স্থানে এসব পোস্টার সাঁটানো হয়। গত রাত ১টার দিকে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এসব স্থাপনায় পোস্টার লাগানোর দৃশ্য দেখা গেছে। ছাত্রলীগের দাবি সম্বলিত পোস্টার সাধারণ শিক্ষার্থীদের নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি জানার পরপরই ক্যাম্পাসের বিভিন্ন দেওয়াল ও স্থাপনা থেকে ওই বিতর্কিত পোস্টারগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা

করা হয়েছে।’ তিনি আরও জানান যে, যেসব এলাকায় রাতে পোস্টার লাগানো হয়েছে, সেই সব পয়েন্টের নিরাপত্তাকর্মীদের তলব করা হবে এবং দায়িত্ব পালনে অবহেলার জন্য তাদের কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হবে। এ ছাড়াও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কারা এই নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সঙ্গে জড়িত, তা শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় জাতীয় ছাত্রশক্তি নামের একটি ছাত্র সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। আজ শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় তারা এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালন করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত