ঢাকায় হানিয়া আমির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকায় হানিয়া আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ |
ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি পর্দা থেকে বড় পর্দা— সবখানেই আলো ছড়ানো এই তারকা এবার হাজির হয়েছেন বাংলাদেশে। ১৮ সেপ্টেম্বর রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন তিনি। এরপর আজ দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে নিজের ঢাকায় অবস্থানের বিষটি নিশ্চিত করেন পাকিস্তানি এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়া তার দুটি ছবি শেয়ার করেন। এরপর লোকেশন দেন ঢাকা। তারপর বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি দেন তিনি। তার আগে সানসিল্ক বাংলাদেশের পেজ থেকে হানিয়ার একটি ভিডিও শেয়ার করা হয়। এর আগে একটি ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা নিজেই জানিয়েছিলেন হানিয়া। ফলে তখন থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে

অবশেষে ঢাকায় পৌঁছেছেন এই সুন্দরী। জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া আমির। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। শুধু তাই নয়, ঢাকায় অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও আয়োজক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। হানিয়া আমির মূলত পাকিস্তানের টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার জনপ্রিয় মুখ। তার প্রাণবন্ত অভিনয় ও স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ