ড. ইউনূসের প্যারিস যাত্রা: একেবারেই কি গেলেন, নাকি রইলো কিছু বাকি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৬

ড. ইউনূসের প্যারিস যাত্রা: একেবারেই কি গেলেন, নাকি রইলো কিছু বাকি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৬ |
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বুধবার সকালে ঢাকা ত্যাগ করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছেন। টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল সোয়া ৭টার দিকে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। এই সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। অনেকে এটাকে ড. ইউনূসের বাংলাদেশ থেকে ‘একেবারে চলে যাওয়া’ হিসেবে দেখছেন। বিশেষ করে গত কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের হামের টিকা কেলেংকারিতে ছ’শতাধিক শিশু মৃত্যু সারা দেশব্যাপী ড ইউনূসের প্রতি মানুষের ক্ষোভ চরম আকারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের করা মার্কিন বাণিজ্যিক চুক্তি, ‘কিচেন ক্যাবিনেট’ এবং অন্যান্য বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত সমন্বয়ক ও রাজনৈতিক

দলগুলো দায়িত্ব এড়িয়ে ড. ইউনূসের উপর দায় চাপানোর চেষ্টা করছিলেন। তার পরপরই প্যারিস যাত্রা, “একেবারে চলে যাওয়া” ধারণাকে আরও জোরালো করেছে। ড. ইউনূস দীর্ঘদিন ধরে প্যারিসে বসবাস করতেন এবং গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার কাজে বিশ্বব্যাপী ভ্রমণ করেন। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পর তিনি দেশে কিছু সময় কাটিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিতর্ক এড়িয়ে তাঁর পুরনো জীবনে ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো এখনও কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। সামাজিক মাধ্যমে অনেকে লিখছেন, “প্যারিসই তাঁর আসল ঠিকানা, বাংলাদেশ শুধু দায়িত্ব পালনের জায়গা ছিল।” আবার কেউ কেউ বলছেন, এটি হয়তো সাময়িক সফর, স্বাস্থ্য বা ব্যক্তিগত কাজে গিয়েছেন। জুলাই আন্দোলনের

অনেক সমর্থকও এ নিয়ে হতাশা প্রকাশ করছেন।। ড. ইউনূসের প্রেস সচিব বা ঘনিষ্ঠজনদের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। তবে তাঁর দীর্ঘদিনের বাসস্থান প্যারিসে ফিরে যাওয়া এবং দেশের রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল