ড. ইউনুসের অবৈধ শাসন অর্জন ধ্বংসের রাজনীতি – ১৭ মাসে বাংলাদেশকে অনিশ্চয়তার খাদে ঠেলে দেওয়া হয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬

ড. ইউনুসের অবৈধ শাসন অর্জন ধ্বংসের রাজনীতি – ১৭ মাসে বাংলাদেশকে অনিশ্চয়তার খাদে ঠেলে দেওয়া হয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ |
দেশ বাঁচানো কোনো আবেগী স্লোগান নয় এটা আজ অস্তিত্বের প্রশ্ন। যে বাংলাদেশ একসময় উন্নয়ন, আত্মমর্যাদা ও নেতৃত্বের সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছিল, মাত্র সতেরো মাসে তাকে পরিকল্পিতভাবে অকার্যকর, বিভ্রান্ত ও অনিশ্চিত রাষ্ট্রে পরিণত করা হয়েছে। অর্ধ শতাব্দীর সংগ্রাম আর অর্জন ধ্বংসের এমন নির্লজ্জ অপচেষ্টা ইতিহাসে বিরল। এটি নিছক ব্যর্থতা নয় এটি একটি রাষ্ট্রকে পেছনে ঠেলে দেওয়ার সুপরিকল্পিত রাজনৈতিক প্রক্রিয়া। আজ দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে নেতৃত্বশূন্যতার যন্ত্রণা। শেখ হাসিনার অনুপস্থিতি মানে শুধু একজন প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নয় এটা রাষ্ট্রের দিকনির্দেশনা, দৃঢ়তা ও অভিজ্ঞ রাষ্ট্রনায়কত্বের অভাব। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়েছিল পরিকল্পিতভাবে, আত্মবিশ্বাস ও সক্ষমতার সঙ্গে। উন্নয়ন ছিল ধারাবাহিক, রাষ্ট্র ছিল আত্মমর্যাদাশীল। আজ সেই

ধারাবাহিকতা ভেঙে চুরমার। শেখ হাসিনার অর্জন কোনো প্রচারণার গল্প নয় সেগুলো ছিল দৃশ্যমান বাস্তবতা। জঙ্গিবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রে পরিণত করেছিলেন। বিদ্যুৎ উৎপাদনে বিপ্লব ঘটিয়ে অন্ধকার থেকে দেশকে আলোতে এনেছিলেন। পদ্মা সেতুর মতো আত্মমর্যাদার প্রতীক নির্মাণ করে প্রমাণ করেছিলেন, বাংলাদেশ কারও দয়ার ওপর নির্ভরশীল নয়। ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য হ্রাস সবই এসেছিল শক্ত নেতৃত্বের ফল হিসেবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ছিল সম্মানিত, আর শেখ হাসিনা ছিলেন দৃঢ় ও গ্রহণযোগ্য রাষ্ট্রনায়ক। অথচ ড. মুহাম্মদ ইউনুসের হাতে রাষ্ট্র পড়ে গেছে অনিময়, সিদ্ধান্তহীনতা ও আত্মকেন্দ্রিক রাজনীতির কবলে। যে নৈতিকতা ও মানবিকতার কথা বলা হয়েছিল, বাস্তবে তা পরিণত হয়েছে

দায় এড়ানোর কৌশলে। রাষ্ট্র পরিচালনায় তার ব্যর্থতা আজ আর গোপন নেই। অর্থনীতিতে আস্থার সংকট, প্রশাসনে দিশাহীনতা, আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান দুর্বল সবই অনিময় নেতৃত্বের সরাসরি ফল। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এই ব্যর্থতার সঙ্গে যুক্ত হয়েছে প্রতিহিংসার রাজনীতি। শেখ হাসিনার অর্জনকে অস্বীকার করার প্রবণতা কেবল রাজনৈতিক শিষ্টাচারহীনতা নয়; এটি জাতির ইতিহাসের সঙ্গে শত্রুতা। ব্যক্তিগত ক্ষোভ চরিতার্থ করতে গিয়ে রাষ্ট্রকে পরীক্ষাগারে পরিণত করা হয়েছে। কিন্তু রাষ্ট্র কোনো এনজিও নয়, আর জনগণ কোনো পরীক্ষার নমুনা নয়। দেশকে জঙ্গিবাদী, ব্যর্থ ও ভিক্ষুক রাষ্ট্র হিসেবে উপস্থাপনের যে অপচেষ্টা চলছে, তা সরাসরি জাতীয় আত্মমর্যাদার ওপর আঘাত। এই অপমান মেনে নেওয়ার জন্য এ জাতি জন্ম নেয়নি। ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে

সাধারণ মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি থেকে ভবিষ্যতের অনিশ্চয়তা পর্যন্ত। তবু ইতিহাস সাক্ষী এই জাতিকে দীর্ঘদিন বিভ্রান্ত করে রাখা যায় না। আহ্বান এলে মানুষ জাগে, প্রতারণার মুখোশ খুলে দেয়। আজ সেই সময় আবার এসেছে। সত্যের পক্ষে দাঁড়ানোর সময় এসেছে। আলো আসবেই। কারণ অন্ধকার যত গভীরই হোক, বাংলাদেশের মানুষ আলো চিনতে জানে আর আলো আনতেও জানে। আজ তাই ড. ইউনুসের পতন জনগণের একমাত্র দাবিতে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর