ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৬৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫
     ৮:৩২ পূর্বাহ্ণ

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৬৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ | ৮:৩২ 76 ভিউ
ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড় আছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার। সেখানকার জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ বলেছেন, ১৫৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের সময় জেট সেট নামের নাইট ক্লাবটির ভেতর প্রায় ৩০০ জন ছিলেন। এটি রাজধানী সান্তো ডোমিঙ্গোতে অবস্থিত। ছাদ ধসে পড়ার সময় সেখানে কনসার্ট চলছিল। যারা এখনো নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। যারা ওই সময়টায় ক্লাবটিতে ছিলেন তাদের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে চলে

আসেন। তারা তাদের পরিবারের সদস্যদের ছবি নিয়ে তাদের খোঁজ করতে থাকেন। সেখানে অন্তত ২২টি ইনস্টিটিউটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি। ড্রোন থেকে নেওয়া ফুটেজে দেখা গেছে, ক্লাবটির ছাদের মাঝের অংশ ধসে গর্ত তৈরি হয়েছে। সেখানেই মূলত সবাই ছিলেন। একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যান্ডদল গান পরিবেশন করছে। ওই সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এরপর মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও আত্মচিৎকার শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর ভিডিওটি

কালো হয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী