ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫

ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ |
সিলেটের কোম্পানীগঞ্জে চল্লিশোর্ধ্ব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের দায়ে তার প্রতিবেশী ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার সীমান্তবর্তী কালাইরাগ এলাকার হাজীর বাগানে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস (৪৫) ও মৃত আব্দুল হাসিমের ছেলে মো. আলাউদ্দিন (৩২)। জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই নারী ডাক্তারের কাছে যাওয়ার জন্য তারই প্রতিবেশী প্রদীপ দাসের সহায়তা নেন। প্রদীপ দাস তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে আলাউদ্দিনের বাড়ির সামনে নিয়ে আসে। সেখান থেকে জোরপূর্বক ওই নারীকে অপহরণ করে কালাইরাগের আমির উদ্দিনের বসতবাড়ির পাশে ধলাই নদীর তীরবর্তী হাজীর বাগানের একটি

গর্তের ভিতরে নিয়ে প্রদীপ দাস জোরপূর্বক ধর্ষণ করে। আলাউদ্দিন তাকে ধর্ষণ করেতে চাইলে তাদের চোখে-মুখে বালু ছিটিয়ে সেখান থেকে পালিয়ে যান ওই নারী। পরে তিনি থানায় তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পরীক্ষার জন্য ভুক্তভোগী ওই নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান