ডলারের দুর্বলতায় দাম বাড়ছে স্বর্ণের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫
     ৮:২৯ পূর্বাহ্ণ

ডলারের দুর্বলতায় দাম বাড়ছে স্বর্ণের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৮:২৯ 116 ভিউ
আন্তর্জাতিক বাজারে আবারো ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। ডলারের বিনিময় হার দুর্বল হয়ে পড়া ও যুক্তরাষ্ট্রের বাজেট নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ আরো বাড়িয়েছে। গতকাল আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৩১৯ ডলার ৫১ সেন্টে। আগের দিন লেনদেনের শুরুতে মূল্যবান ধাতুটি ১২ মের পর সর্বোচ্চ দামে পৌঁছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩২০ ডলার ৩০ সেন্টে। বিশ্লেষকদের মতে, ডলারের মান ৭ মে’র পর সবচেয়ে নিচে নামায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে স্বর্ণ এখন তুলনামূলক

সস্তা। ফলে চাহিদা বেড়ে যাওয়ার প্রভাব পড়ে স্বর্ণের দামে। মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান ম্যারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, “‍মুডি’স যুক্তরাষ্ট্রের ঋণমান কমানো ও ট্রাম্পের কর বিল নিয়ে অনিশ্চয়তার প্রভাবে ডলারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমেছে। এতে স্বর্ণের দাম বাড়ছে।” যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বুধবার বড় আকারের করছাড় ও সরকারি ব্যয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখানে রিপাবলিকানদের মধ্যে স্বাস্থ্যসেবায় বাজেট কমানো ও ব্যয়বহুল উপকূলীয় রাজ্যগুলোয় করছাড় দেয়া নিয়ে মতবিরোধ দেখা দেয়। এসব অনিশ্চয়তা স্বর্ণের বাজারে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ঐতিহাসিকভাবে রাজনৈতিক বা আর্থিক অনিশ্চয়তার সময় স্বর্ণ নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়ে থাকে। বিশেষ করে সুদের হার কম থাকার পরিবেশে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা থাকে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘মাঝারি ও দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম আরো বাড়তে পারে। তবে কোনো ইতিবাচক বাণিজ্য চুক্তির ঘোষণা স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছতে বাধা সৃষ্টি করতে পারে।’ বৈশ্বিক অর্থনীতিতে বাণিজ্য উত্তেজনা প্রশমনের সম্ভাব্য প্রভাব প্রসঙ্গে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম বলেন, ‘বাণিজ্য উত্তেজনা প্রশমিত হলে মার্কিন শ্রমবাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে।’ গতকালের বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে দাম বেড়েছে কেবল রুপার। স্পট মার্কেটে দশমিক ২ শতাংশ বেড়ে গতকাল প্রতি আউন্স রুপার কেনাবেচা হয়েছে ৩৩ ডলার ১৪ সেন্টে। স্পট মার্কেটে গতকাল প্যালাডিয়ামের দাম দশমিক ৮ শতাংশ

কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ১ হাজার ৫ ডলার ১১ সেন্টে। যদিও দিনের শুরুতে এটি ৪ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ দামে পৌঁছেছিল। ধাতুটির বাজারে ইতিবাচক খবরের ঘাটতি থাকায় দাম কিছুটা কমেছে বলে মন্তব্য করেছেন স্বাধীন ধাতুবিশেষজ্ঞ তাই ওয়ং। তিনি বলেন, ‘হোন্ডা যেভাবে বিদ্যুচ্চালিত গাড়ির বদলে হাইব্রিড গাড়ির দিকে ঝুঁকছে, সেটা প্যালাডিয়ামের চাহিদা বাড়ানোর একটা যুক্তিসংগত কারণ হতে পারে।’ অন্যদিকে, প্লাটিনামের দাম ১ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৪৩ ডলার ৩৫ সেন্টে নেমে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ