ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫
     ৯:২৪ অপরাহ্ণ

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ | ৯:২৪ 88 ভিউ
রাজাধানী ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শনিবার ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংঘটিত হয়েছে। দেশটির হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে আসেন। এদিন প্রায় ১,২০০টি আলাদা পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই বিক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের সহযোগী ইলন মাস্কের সরকার সংস্কার এবং প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে বড় একদিনের বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিন সকাল থেকে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির মধ্যেও মানুষজন ওয়াশিংটন মনুমেন্টের সবুজ চত্বরে জড়ো হতে থাকেন। আয়োজকরা রয়টার্সকে জানান, ন্যাশনাল মলে আয়োজিত সমাবেশে ২০,০০০-এর বেশি মানুষের জমায়েত প্রত্যাশা করা হয়েছিল। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ১৫০টি অ্যাকটিভিস্ট গ্রুপ নিবন্ধিত হয়। বিক্ষোভ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য, এমনকি কানাডা

ও মেক্সিকোতেও। প্রিন্সটনের (নিউ জার্সি) অবসরপ্রাপ্ত বায়োমেডিকেল বিজ্ঞানী টেরি ক্লেইন বলেন, ‘আমি ইমিগ্রেশন থেকে শুরু করে ‘DOGE’ বিষয়, ট্রাম্পের নতুন শুল্কনীতি ও শিক্ষা খাতে ছাঁটাই পর্যন্ত সবকিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এখানে এসেছি। আমেরিকার সমস্ত প্রতিষ্ঠান, আমাদের পরিচয়—সবকিছুই আক্রমণের মুখে পড়েছে’। এদিকে সমাবেশে অনেকেই ইউক্রেনের পতাকা বহন করছিলেন, আবার কেউ কেউ ফিলিস্তিনি কেফিয়েহ (স্কার্ফ জাতীয়) গলায় ও মাথায় জড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যানার নিয়ে হাজির হন। এতে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্যরাও হাজির হন এবং মঞ্চে উঠে ট্রাম্পের নীতির সমালোচনা করেন। ওয়েইন হফম্যান নামে নিউ জার্সির ওয়েস্ট কেপ মে-র ৭৩ বছর বয়সি অবসরপ্রাপ্ত মানি ম্যানেজার বলেন, ‘ট্রাম্পের অর্থনৈতিক নীতির ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন, চাকরি হারাবেন

বহু মানুষ—এমনকি তাদের অবসর ভাতা (401K) মারাত্মকভাবে কমে যাবে। ইতোমধ্যে অনেকেই হাজার হাজার ডলার হারিয়েছেন’। অন্যদিকে কাইল (শেষ নাম জানাননি) নামে ওহাইওর ২০ বছর বয়সি এক ইন্টার্ন একমাত্র ট্রাম্প সমর্থক হিসেবে ‘Make America Great Again’ টুপি পরে বিক্ষোভস্থলের আশপাশে ঘুরছিলেন এবং উপস্থিতদের সঙ্গে বিতর্কে জড়ান। তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষ অতটা বিরূপ নয়, কেউ কেউ গালিও দেয়’। এদিকে ট্রাম্প শনিবার ফ্লোরিডায় তার জুপিটার গলফ ক্লাবে একটি গলফ খেলায় অংশ নেন এবং বিকেলে মার-আ-লাগোতে ফিরে যান। মার-আ-লাগোর চার মাইল দূরে ওয়েস্ট পাম বিচে রোদেলা দিনে ৪০০ জনের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। পথচারী গাড়িচালকরা এ সময় হর্ন বাজিয়ে বিক্ষোভকারীদের সমর্থন জানান। সেখানে একটি পোস্টারে লেখা ছিল, ‘বাজার

পড়ে যায়, আর ট্রাম্প গলফ খেলেন’। এদিকে ওয়াশিংটনে বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টা আগে ইউরোপে বসবাসরত শত শত আমেরিকান বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও লন্ডনে জমায়েত হয়ে ট্রাম্পের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী