ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাল হোয়াইট হাউজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫
     ৯:০৪ পূর্বাহ্ণ

ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাল হোয়াইট হাউজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ | ৯:০৪ 87 ভিউ
পাকিস্তানের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউজ। এ নিয়ে ইসলামাবাদ বলেছে, দক্ষিণ এশিয়ার এক উত্তপ্ত অধ্যায়ে কূটনৈতিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে পাকিস্তান এই প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট পাকিস্তানের এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি বিপর্যয়কর সামরিক উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকার স্বীকৃতি হিসেবে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে। লেভিট বলেন, ‘এই মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় কূটনৈতিক পদক্ষেপের স্বীকৃতি, যা ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে সহায়ক হয়েছে।’ সম্প্রতি ইসলামাবাদ ঘোষণা করে, ৬ মে

২০২৫ থেকে শুরু হওয়া ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের কারণে তাকে শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করবে। ইতোমধ্যে নরওয়ের নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে। ট্রাম্পকে এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক রিপাবলিকান সদস্যও ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেন, ইসরাইল-ইরান উত্তেজনা প্রশমনে তার ভূমিকার কারণে। ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ এড়াতে সহায়তা করার জন্য তিনি নোবেল পুরস্কারের যোগ্য। তবে তার ভাষায়, ‘তারা আমাকে দেবে না, নোবেল তো শুধু লিবারেলদের জন্য।’ প্রসঙ্গত, ভারতের একাধিক ‘অপ্ররোচিত’ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনয়া নুম মারসুস’ নামে বড় পরিসরে পাল্টা সামরিক অভিযান চালায় এবং একাধিক ভারতীয়

সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করে। পাকিস্তান ছয়টি আইএএফ যুদ্ধবিমান, যার মধ্যে তিনটি রাফাল এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করে। অন্তত ৮৭ ঘণ্টা স্থায়ী এই যুদ্ধ ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, সাম্প্রতিক এই সামরিক সংঘর্ষে ভারতের হামলায় ১৩ জন সামরিক সদস্যসহ মোট ৫৩ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে ৪০ জনই ছিলেন বেসামরিক নাগরিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান