টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে মাত্র এক ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় চক্রেও একটির বেশি জয় পায়নি মুমিনুল হকের দল। তার অধীনে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো অবশ্য ঐতিহাসিক ঘটনা। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৬ ম্যাচ খেলে এরই মধ্যে তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে পেয়েছে দুই জয়। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ধবলধোলাই না হলে আরও ভালো অবস্থানে থাকতে পারতেন নাজমুল শান্তরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন জয় পাওয়ায় বাংলাদেশ টেবিলে চারে উঠে গেছে। বাংলাদেশের পয়েন্ট ৩৩। এবারের চক্রে ১৫ ম্যাচ খেলে ৮টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট বাংলাদেশের চেয়ে বেশি। ইংলিশরা ৮১

পয়েন্ট তুলে ফেলেছে। তবে জয়-পরাজয়ের শতাংশ হিসেবে পাওয়া পয়েন্ট ইংল্যান্ডের চেয়ে এগিয়ে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের এখনও ছয় ম্যাচ বাকি আছে। এর মধ্যে সেপ্টম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ। এরপর অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট চক্রের তৃতীয় পর্ব। মঙ্গলবার আইসিসি জানিয়েছে, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ১১-১৫ জুন লর্ডসে। ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডে। টেবিলে শীর্ষে আছে ভারত, দুইয়ে আছে অস্ট্রেলিয়া এবং তিনে আছে নিউজিল্যান্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত তীব্র জ্বালানি সংকটে কিউবায় রুশ তেলবাহী ট্যাংকারের আগমন ডোনাল্ড ট্রাম্প: চুক্তি হোক বা না হোক, খুব শিগগিরই ইরান ছেড়ে চলে যাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ: ফিলিস্তিনিদের জন্য করা ইসরায়েলের নতুন আইন বৈষম্যমূলক, যুদ্ধাপরাধের শামিল গুলশান ফ্ল্যাট দখল ও হামলা: গিকা চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কক্সবাজারে হামের ভয়াবহ প্রকোপ: এক শয্যায় ৪ শিশু, ১২ ঘণ্টায় ২ জনের মৃত্যু শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় নিয়ে আন্তর্জাতিক আইনি আপত্তি, বিচার প্রক্রিয়াকে “অবৈধ” দাবি ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি চীনের নাকের ডগায় প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল