টেক্সাসে ‘বিধ্বংসী’ বন্যায় মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

টেক্সাসে ‘বিধ্বংসী’ বন্যায় মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ‘বিধ্বংসী’ বন্যায় মৃত্যু বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া একটি গ্রীষ্মকালীন শিবির থেকে ২৫ জন শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক। গতকাল শুক্রবার টানা ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণ-মধ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর পানি উপচে আকস্মিক এ প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয়। খবর: বিবিসি। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা টেক্সাসের হিল কান্ট্রিতে অবস্থিত কার কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যা জরুরি অবস্থা ঘোষণা করেছে। দক্ষিণ-মধ্য টেক্সাসের এই কাউন্টি সান অ্যান্তোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এখানে রাতভর ৩০০ মিলিমিটার বা ১ ফুট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাজ্যের কারভিল শহরের প্রশাসনিক প্রধান ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, এই মারাত্মক

বন্যা ভোরের আগে হঠাৎ করেই আঘাত হানে। ফলে কর্তৃপক্ষের পক্ষে কোনও ধরনের সতর্কতা বা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দ্রুত ঘটেছে, এতটাই দ্রুত যে এমনকি রাডারেও পূর্বাভাস পাওয়া যায়নি। সবকিছু ঘটেছে মাত্র দুই ঘণ্টার কম সময়ে।’ টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক প্যাট্রিক জানান, একটি গ্রীষ্মকালীন শিবিরে থাকা ৭০০ জনের বেশি শিশুর মধ্যে ২৫ জন শিশু এখনও নিখোঁজ। তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে তারা মারা গেছে। তারা গাছে থাকতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে।’ প্যাট্রিক সতর্ক করে বলেন, ‘এ এলাকাগুলোতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হলেও পুনরায় বন্যা দেখা দিতে পারে। সান অ্যান্তোনিও থেকে ওয়াকো

এবং পশ্চিম ও মধ্য টেক্সাসজুড়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা আকস্মিক বন্যার ঝুঁকি রয়ে গেছে।’ এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রাতভর ভারী বৃষ্টির কারণে ঘরবাড়ি ও গাছপালা পানির তোড়ে ভেসে যাচ্ছে। ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা কার কাউন্টির বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার