টেকনিক নয়, টাইব্রেকারের ‘লটারি’ জিততে একটি দর্শনে বিশ্বাসী আনচেলত্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৬

টেকনিক নয়, টাইব্রেকারের ‘লটারি’ জিততে একটি দর্শনে বিশ্বাসী আনচেলত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৬ |
সবশেষ দুটি টাইব্রেকারের স্মৃতি ব্রাজিলের জন্য মোটেও সুখকর ছিল না—গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া এবং ২০২৪ সালের কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। এবারই তাই বেশ সতর্ক তারা। জাপানের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটেই বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে চায় ব্রাজিল। তবে সম্ভাব্য পেনাল্টি শুটআউটের জন্যও নিজেদের গুছিয়ে রাখছে কার্লো আনচেলত্তির দল। টাইব্রেকারে ব্রাজিলের ব্যর্থতার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন দলটির তৎকালীন কোচরা। কাতারে নেইমারকে প্রথম পেনাল্টি টেকার হিসেবে না রাখার ভুলটি অকপটে স্বীকার করেছিলেন তিতে। সেবার শেষ শটটি নেওয়ার আগেই সেলেসাওদের হার নিশ্চিত হয়ে যাওয়ায় স্পট কিক নেওয়ার সুযোগই পাননি এ ‘নাম্বার টেন’। অন্যদিকে, কোপা আমেরিকায় টাইব্রেকারের

আগে খেলোয়াড়দের রণকৌশল নির্ধারণের আলোচনা থেকে দূরত্ব বজায় রাখায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন দরিভাল জুনিয়র। এ দুটি ঘটনাই এখন একটি বড় প্রশ্ন সামনে নিয়ে আসছে: বর্তমান কোচ কার্লো আনচেলত্তি এই ধরণের কঠিন পরিস্থিতি কীভাবে সামলান? গত বছর তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে নিয়ে ঘটা একটি ঘটনাই স্পষ্ট করে দেয়, এ ইতালিয়ান মাস্টারমাইন্ড আসলে কীভাবে ভাবেন এবং মাঠের সিদ্ধান্ত নেন। টেকনিকের চেয়ে মানসিকতাই বড় আনচেলত্তি ভালো করেই জানেন, পেনাল্টি শুটআউটের মতো স্নায়ুচাপের মুহূর্তে খেলোয়াড়দের টেকনিক্যাল স্কিল বা প্রতিভা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, মনস্তাত্ত্বিক দিকটিই আসলে আসল। আর এ কারণেই ২০২৫ সালের মার্চে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে পেনাল্টি নেওয়ার

সুযোগ দেননি তিনি। ম্যাচ শেষে সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ই ইতালিয়ান মাস্টারমাইন্ড বলেছিলেন, ‘পঞ্চম পেনাল্টি কে নেবেন, তা নিয়ে আমাদের মনে কিছুটা সংশয় ছিল। ঠিক তখনই আমি এন্দ্রিকের মুখের দিকে তাকাই এবং আমাদের মনে হয়—তার চেয়ে রুডিগারই এই চাপের জন্য বেশি প্রস্তুত।’ সেদিনের সিদ্ধান্ত নিয়ে কোচ আরও বলেন, ‘আমাদের মনে হয়েছিল ওই মুহূর্তে রুডিগার অনেক বেশি শান্ত ও সংযত ছিল।’ যে কোনো বড় ম্যাচের আগেই খেলোয়াড়দের পেনাল্টি অনুশীলন করানো এবং কার সাফল্যের হার কেমন, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা আনচেলত্তির পুরোনো অভ্যাস। চলতি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে অনুশীলনের প্রথম সপ্তাহ থেকেই এ রুটিন মেনে কাজ করছে সেলেসাওরা। তবে পেনাল্টি শুটআউটে

কে শট নিতে যাবেন, সেই চূড়ান্ত তালিকাটি একদম শেষ মুহূর্তে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে তৈরি করা হয়। কারণ, এই অভিজ্ঞ কোচের মতে—পেনাল্টি শুটআউট হলো অনেকটা ‘লটারি বা টসের মতো ভাগ্য পরীক্ষা।’ এর আগে এক সাক্ষাৎকারে নিজের দর্শন পরিষ্কার করে আনচেলত্তি বলেছিলেন, ‘পেনাল্টি টেকার বেছে নেওয়ার ক্ষেত্রে আমি টেকনিকের চেয়ে মানসিক শক্তিকে বেশি প্রাধান্য দিই। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত না থাকেন, তবে পেনাল্টি নেওয়ার মতো টেকনিক্যাল কাজটি আপনার পক্ষে নিখুঁতভাবে করা সম্ভব নয়।’ নিজের অভিজ্ঞতার কথা টেনে আনচেলত্তি আরও বলেন, ‘আমি অনেক বিশ্বমানের পেনাল্টি টেকারকে দেখেছি, যারা টেকনিক্যালি দুর্দান্ত হওয়া সত্ত্বেও কেবল সঠিক মানসিক অবস্থায় না থাকার কারণে শট

নিতে অস্বীকৃতি জানিয়েছেন।’ বর্তমান ব্রাজিল দলের প্রধান পেনাল্টি টেকারদের মধ্যে অন্যতম হলেন নেইমার, ইগর থিয়াগো এবং রাফিনিয়া (বর্তমানে চোটে ভুগছেন)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম