টাকার হিসাব করছিলেন শ্রমিক নেতা, মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে গুলি চালাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫

টাকার হিসাব করছিলেন শ্রমিক নেতা, মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে গুলি চালাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল খন্দকার নামে এক পরিবহন শ্রমিক নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মধ্য বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ডান উরুতে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন জুয়েল হাসপাতালে জানান, জাতীয়তাবাদী পরিবহন চালক শ্রমিক দল নামে একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি মধ্য বাড্ডার মুক্তিযোদ্ধা চত্বরে এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিলেন। তখন ছয়-সাতটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারেননি। তিনি জানান, এর কয়েক ঘণ্টা আগে তাঁর মোবাইল ফোনে কল করে নিজেকে ‘শীর্ষ সন্ত্রাসী

মাহবুব’ পরিচয় দিয়ে দুবাই থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে রাজি হননি। এর জের ধরে গুলি করা হয়েছে বলে ধারণা করছেন তিনি। বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মোবাশ্বের রহমান বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে তা তদন্তের পর বলা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান