টাইগারদের পাকিস্তান জয়, সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

টাইগারদের পাকিস্তান জয়, সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
আরব্য রজনীর ইতিহাস কিংবা মহাকাব্যের চরিত্রগুলো আমাদের যতটা মোহিত করে, তার চেয়েও আমরা বেশি আমোদিত হই আমাদের ঐতিহ্যে, অর্জনে, সমৃদ্ধি ও গর্জনে। স্বাধীনতার পর যেসব অর্জন আমাদের আনন্দ দিয়েছে, তার অন্যতম হলো ক্রিকেট। একসময়ের ব্রিটিশ শাসনের জাঁতাকলে পিষ্ট হওয়া বাঙালি চার-ছক্কার এই ধুন্ধুমার ব্রিটিশ খেলাটিকে বর্তমানে এক সর্বজনীন উৎসবে রূপ দিয়েছে। এরই ধারাবাহিকতায় সাফল্যের আরও একটি পালক অর্জন করে মঙ্গলবার পাকিস্তানের মাটিতে বিজয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে ছয় উইকেটের অবিস্মরণীয় জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ নিজেদের করে নিয়েছে ২-০তে। হোয়াইটওয়াশ, ধবলধোলাই, বাংলাওয়াশ-যা-ই বলা হোক না কেন, পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের পর সিরিজ জয়েরও

মহোৎসব করল বাংলাদেশ। ২৪ বছর আগে টেস্ট স্ট্যাটাস পেলেও টেস্টে টাইগারদের সাফল্য ছিল নগণ্য। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ উঠে এসেছে চার নম্বরে। টাইগারদের অবিস্মরণীয় এ সাফল্যে তাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা অভিনন্দন। সন্দেহ নেই, বাংলাদেশের ইতিহাস রাঙানোর এই মধুর ক্ষণটুকু টাইগারভক্তদের মণিকোঠায় অক্ষয় হয়ে থাকবে। সেদিন অবশ্য বাংলাদেশের জয়ের পক্ষে একমাত্র বাধা হতে পারত বৃষ্টি। সিরিজের শেষদিনে ঝড়বৃষ্টির পূর্বাভাসও ছিল; কিন্তু প্রকৃতি অমন বেরসিক নয় যে, লাল-সবুজের এমন ইতিহাস গড়া জয়ের পথে বাদ সাধবে। বিগত সরকারের সময়ে অভ্যন্তরীণ রাজনীতি এবং ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে নানা কারণে দূরত্ব সৃষ্টি হওয়ায় এর বিরূপ

প্রভাব পড়তে দেখেছি আমরা সর্বশেষ টি ২০ বিশ্বকাপে। কখনো জ্বলে ওঠা, কখনো আবার দলের নিষ্প্রভতার কারণও জানা ছিল অনেকের। তবে দেশের সংগ্রামী জনতা আশাহত হয়নি, বরাবরই বিশ্বাস রেখেছে, অন্ধকার কেটে আলো আসবেই। অফ-ফর্ম থেকে বেরিয়ে টাইগাররা নিজেদের শক্তিমত্তার জানান ঠিকই দেবে। সেই বিশ্বাসকে মিথ্যা হতে দেয়নি শান্ত বাহিনী। লিটন, সাকিব, মুশফিক, মিরাজরা তাদের সেরাটা খেলে ঠিকই এর প্রমাণ দিয়েছেন। বলার অপেক্ষা রাখে না, ক্রিকেট বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়িয়েছে। ক্রিকেটকে কেন্দ্র করে দেশবাসীর আশা-আকাঙ্ক্ষাও অনেক। বর্তমান ক্রিকেট বোর্ড দল-মতের ঊর্ধ্বে উঠে টাইগারদের আরও শানিত করতে এবং দেশের ক্রিকেটের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবে, এটাই প্রত্যাশা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা