জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬

জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬ |
জ্বালানি তেল সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ ১৫ই মার্চ, রোববার সকাল থেকে চালকরা স্পিডবোট চলাচল বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে সচল রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। রাঙামাটি জেলা শহরের সঙ্গে জেলার পাঁচটি উপজেলা বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় নৌ পথে যোগাযোগের একমাত্র মাধ্যমে কাঠের তৈরি দোতলা লঞ্চ ও স্পিডবোট। লঞ্চে যাতায়াতে বেশি সময়ের প্রয়োজন হওয়ায় অধিকাংশ যাত্রী স্পিডবোটে বেশি চলাচল করে থাকেন। অমর বিকাশ চাকমা নামে এক যাত্রী বলেন, জরুরি কাজে বাঘাইছড়ি যাওয়ার জন্য সকালে বের হয়েছিলাম। সকালে মারিশ্যা পিকআপে টিকেট পাইনি। তাই দুপুরে স্পিড বোটে করে যাওয়ার জন্য ফিসারিঘাটে গিয়ে শুনি বোট নাকি বন্ধ।

তাই আজকে আর যেতে পারলাম না। কামরুল হাসান নামে আরেকজন বলেন, লঞ্চের চেয়ে স্পিডবোটে কম সময়ে যাতায়াত করা যায়। কিন্তু আজকে সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছে হয়েছে। বোট চালকরা বলতেছে তেল না থাকায় বোট চলাচল বন্ধ করেছে। আমার লংগদু যাওয়ার কথা এদিকে দুপুরে আড়াইটার পরে কোন লঞ্চ না থাকায় বাধ্য হয়ে শহরের আত্নীয় বাসায় থাকতে হবে। রাঙামাটি ফিসারিঘাটের স্পিডবোটের লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, আমরা গতকাল (শনিবার) থেকে তেল পাচ্ছি না। তাই আজকে (রোববার) সকাল থেকে তারা কোন বোট চালাতে পারতেছে না। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। জেলা প্রশাসন থেকে বনরুপা ফিলিং স্টেশনে বলে দেওয়া স্পিড বোটের জন্য তেল বরাদ্দ

রাখতে। আমাদেরকে ফিলিং স্টেশন থেকে বলা হয়েছে আগামীকাল (সোমবার) তেল আসা সাপেক্ষে ২০০ লিটার তেল দেওয়া হবে। তেল পেলে আমাদের মোটামুটি ৫টি বোট চলাচল করতে পারবে। আপাতত আজকে তেলের সংকটে কোনো বোট চলাচল করে পারেনি। রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, আমাদের লঞ্চ চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। তবে পাম্পগুলো থেকে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। তবে আমাদের ২-৩ দিন চালানোর মতো তেল সংরক্ষণ করে রাখা রয়েছে। এ বিষয়ে রাঙামাটি জেলাপ্রশাসক নাজমা আশরাফী বলেন, তেল সরবরাহ বন্ধ থাকায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। লঞ্চ ও স্পিডবোটগুলো যেন চলাচল করতে পারে সেজন্য ফিলিং স্টেশনে তেল বরাদ্দ রাখার জন্য বলে দেওয়া হয়েছে। এ সংকট

নিরসনে আমরা কাজ করতেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে